নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

টাঙ্গাইলের মধুপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের গ্রেনেড হামলার প্রতিবাদ সভা

ছবি-দেশচিত্র

টাঙ্গাইলের মধুপুরে আওয়ামী লীগের দুই গ্রুপ মাত্র দুইশ গজের মধ্যে ২১ আগস্টের গ্রেনেড হামলার প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল করেছে। গতকাল সোমবার সন্ধ্যায় বংশাই নদের দক্ষিণ পাড়ে উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু এবং উত্তর পাড়ে বাসস্ট্যান্ড চত্বরে পৌর মেয়র সিদ্দিক হোসেন খান গ্রুপ পৃথকভাবে এই কর্মসুচি পালন করে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনির সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যানের বাসার সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছরোয়ার আলম খান আবু, সহসভাপতি আবু সাঈদ তালুকদার দুলাল ও কাজী আব্দুল মোতালেব, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক শামছুল আরেফিন শরীফ প্রমূখ।

অপরদিকে বাসস্ট্যান্ডের সমাবেশে সভাপতিত্ব করেন মধুপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান। বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও শোলাকুড়ি ইউনিয়নের চেয়ারম্যান ইয়াকুব আলী, যুগ্ম সম্পাদক ডা. মীর ফরহাদুল আলম মনি ও সাদিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাসির প্রমূখ।

এই সমাবেশের আগে উপজেলা চেয়ারম্যান আয়োজিত প্রতিবাদ সভামঞ্চ ভাঙ্গচুরের ঘটনা ঘটে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছরোয়ার আলম খান আবু অভিযোগ করে বলেন, প্রতিপক্ষরা বেলা আড়াইটার দিকে তাদের তৈরি করা মঞ্চ ভাঙ্গচুর করেছে। পুনরায় মঞ্চ করে তাদের সমাবেশের কার্যক্রম পরিচালনা করা হয়েছে। 

এদিকে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাসির প্রতিপক্ষের অভিযোগ অস্বীকার করে বলেন, তারা নিজেরাই মঞ্চ ভাঙ্গচুর করে জনগণকে বিভ্রান্ত করছে। অতীতে তারা কখনোই দলীয় কর্মসূচি বাস্তবায়ন করেনি। নির্বাচনকে সামনে রেখে সুবিধা নিতেই এমন প্রচারণা চালাচ্ছেন।


Tag
আরও খবর