নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

টাঙ্গাইলের মধুপুর গড় অঞ্চলে বাড়ছে স্বল্প মেয়াদী আমান ধানের চাষ

ছবি-দেশচিত্র
কৃষির আধুনিকায়ন ও যান্ত্রিককরণের পাশাপাশি বাড়ছে স্বল্প মেয়াদী আমন ধানের চাষ। চলতি আমন মৌসুমে নতুন জাতের আমান ধানের চারা লাগাচ্ছে কৃষকরা। এক জমিতে অধিক ফসল চাষের জন্য তারা উচ্চ ফলনশীল জাতের চাষের দিকে ঝুঁকছে। ফলে কৃষকের আগ্রহ বাড়ছে স্বল্প জীবন কালের ধান চাষে। কৃষক ও কৃষি বিভাগ জানিয়েছে,  রোপা আমন ধান কাটার পর যাতে উচ্চ ফলনশীল জাতের সরিষা করা যায়, সে লক্ষ্য নিয়েই ধান লাগানো হচ্ছে । 
মধুপুর কৃষি অফিস সূত্রে জানা গেছে,  এ বছর মধুপুর গড়ে আমন চাষের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে ১২ হাজার ৭ শ' ৭০ হেক্টর। আবহাওয়া অনুকূলে থাকায় ইতিমধ্যে ৮০ ভাগ ধান লাগানো শেষ। লক্ষ্য মাত্রার বাকিটাও এ সময়ে শেষ হবে। ধনবাড়িতে এ বছর আমন চাষের লক্ষ্য মাত্রা ৯ হাজার ৫ শ' হেক্টর।  অর্জন হয়েছে ৯ হাজার ৭ শ' হেক্টর। যা লক্ষ্য মাত্রার চেয়ে বেশি। 
এক জমিতে অধিক ফসল তথা আমান কাটার পর বোরো মৌসুমের আগে যাতে স্বল্প জীবন কালের সরিষা চাষ করা যায়, সে জন্য এ বছর নতুন নতুন জাতের স্বল্প জীবন কালের ব্রি ৭৫, ব্রি ৮৭, ব্রি ৯০, ব্রি ৯৩, ব্রি ৯৫, ব্রি ১০৩, বিনা ১৫, বিনা ১৭ এবং অন্যান্য বিভিন্ন  জাতের আমান ধান চাষ করা হচ্ছে। 
সরিষা আবাদের মধ্যে অনেকেই আবার বাড়তি লাভের আশায় মৌমাছি পালন করে মৌ চাষ করে থাকে। ফলে বাড়তি আয় করার জন্য একটা সুযোগ সৃষ্টি হয়। সরিষা আবাদে মৌচাষ করে মধু আহরোন করে থাকে। 
মধুপুর, ধনবাড়ি উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, মাঠে আমনের শেষ সময়ে কৃষকরা চারা লাগতে ব্যস্ত সময় পার করছে। বেশির ভাগ জমিতে রোপা আমন ধানের চারা লাগানো শেষ পর্যায়ে। বাকিটা বলন লাগাচ্ছে। এর ফলে শেষ সময়ে বলন লাগালেও ধান আসবে একই সময়ে। এতে ফলনের কমতি হবে না, এমটাই জানালেন কৃষকরা। 
কৃষক রিপন (৪৩) জানান, দেড় মাস আগে তারা ধানের চারা লাগিয়ে রেখে ছিল। এখন সেই ধানের চারা বা বলন তোলে জমিতে লাগাচ্ছে। তিনি জানান, শেষ সময়ে লাগালেও ফলন কমে হবে না। ধানও অনেক পুষ্ট হয়, চিটা কম হয়। 
মুশুদ্দি গ্রামের আনছার আলী (৫০) জানান, তাদের এলাকায় স্বল্প জীবন কালের ধান চাষ করে। তারা এক জমিতে বছরে চারটি ফসল চাষ করে। আউশ আমন বোরোর পর সরিষা চাষ করেন। এতে কোন কোন ফসলের ফলন কম হয় না। বরং উচ্চ ফলনশীল জাতের ধান চাষের ফলে ফলন বেশি পান। 
ধনবাড়ি উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান জানান, ধনবাড়িতে এ বছর আমন চাষের লক্ষ্য মাত্রা ৯ হাজার ৫ শ' হেক্টর।  অর্জন হয়েছে ৯ হাজার ৭ শ' হেক্টর। যা লক্ষ্য মাত্রার চেয়ে বেশি। 
মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল জানান, মধুপুরে এবছর আমান চাষের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে ১২ হাজার ৭ শ' ৭০ হেক্টর। ইতিমধ্যে ৮০ ভাগ লাগানো শেষ হয়েছে। বাকিটাও পূরণ হবে এমনটাই আশা তার। এক জমিতে অধিক ফসল তথা আমান কাটার পর বোরো মৌসুমের আগে যাতে স্বল্প জীবন কালের সরিষা চাষ করা যায়, সে জন্য এ বছর নতুন নতুন জাতের স্বল্প জীবন কালের ব্রি ৭৫, ব্রি ৮৭, ব্রি ৯০, ব্রি ৯৩, ব্রি ৯৫, ব্রি ১০৩, বিনা ১৫, বিনা ১৭ এবং অন্যান্য বিভিন্ন  জাতের আমান ধান চাষ করা হচ্ছে। 

Tag
আরও খবর