নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

টাঙ্গাইলের মধুপুরে অভিযানে নিষিদ্ধ জাল পুড়ে দিল প্রশাসন : ভ্রাম্যমান আদালতে জরিমানা

ছবি-দেশচিত্র


টাঙ্গাইলের মধুপুরে অভিযানে নিষিদ্ধ জাল পুড়ে দিয়েছে প্রশাসন। ভ্রাম্যমান আদালতে জরিমানা। ঘটনাটি ঘটেছে উপজেলার মির্জাবাড়ি ইউনিয়নের মির্জাপুর গ্রামে।

জানাযায়, গতকাল ৯ আগস্ট বুধবার মধুপুর উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের মির্জাপুর গ্রাম সংলগ্ন বংশাই নদীতে নিষিদ্ধ জাল অপসারণে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। বিকাল হতে সন্ধ্যা পর্যন্ত মধুপুরের সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে  একটি ৮৫ মিটার বেহুন্দি জাল (সেট ব্যাগ নেট), ১২ টি চায়না দুয়ারি, ম্যাজিক, দুয়ারি জাল ও ৭ টি কারেন্ট জাল জব্দ করে বিনিষ্ট করা হয়। এছাড়া নিষিদ্ধ এসব জাল ব্যবহারের অপরাধে একজনকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর আওতায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এ  সময়  মধুপুরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তারিকুল ইসলামসহ তার কার্যালয়ের কর্মচারীবৃন্দ, উপজেল ভুমি অফিসের কর্মচারীবৃন্দ ও মধুপুর থানার পুলিশ সদস্যরা  উপস্থিত ছিলেন ।
মধুপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, এসব নিষিদ্ধ জাল জলজ বায়ু ড্রাইভারসিটি নষ্ট করে ফেলে। মাছের ডিম, পোনা মাছসহ চায়না জালে ঢুকলে সব নষ্ট করে ফেলে সে জন্য পরিবেশের ভারসাম্য ও মৎস্য সম্পদ রক্ষার জন্য এ অভিযান চলমান রয়েছে। এর ধারাবাহিকতায় মির্জাবাড়ি ইউনিয়নের মির্জাপুর গ্রামে বংশাই নদীতে অভিযান চালিয়ে ৮৫ মিটার বেহুন্দি জাল, ১২ টি দুয়ারি চায়না জাল, ৭ টি কারেন্ট জাল জব্দ করে বিনষ্ট ও তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর কয়েক দিন  আগে  অভিযানে শিংবাড়ি দাসপাড়া গ্রামে বংশাই নদী থেকেও জাল পুড়ে বিনষ্ট করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আরও খবর