নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

টাঙ্গাইলের মধুপুর পৌরসভার ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট ঘোষনা ও সংবাদ সম্মেলন

ছবি-দেশচিত্র


টাঙ্গাইলের মধুপুর পৌরসভার বাজেট ঘোষনা ও সংবাদ সম্মেলন  করা হয়েছে। ২৫ জুন রবিবার  সকালে পৌরসভার মেয়রের কার্যালয়ে ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট ঘোষনা ও সংবাদ সম্মেলন করা হয়। 

বাজেট ঘোষনা করেন মধুপুর পৌরসভার মেয়র আলহাজ্ব সিদ্দিক হোসেন খান। ২০২৩-২০২৪ অর্থ বছরের ৭১, ৯৮, ৪০৩.৮২ টাকা রাজস্ব উদ্বৃত্তসহ ১১৪, ১৭, ১১, ২২০.৫৪ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়। 

মেয়র আলহাজ্ব সিদ্দিক হোসেন খান তার বক্তব্যে বলেন, মধুপুর - ধনবাড়ির থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য কৃষি মন্ত্রী ড আব্দুর রাজ্জাক এমপি'র সহযোগিতায় মধুপুর পৌরসভার উন্নয়ন এগিয়ে যাচ্ছে। মধুপুর পৌরসভা কে একটি আধুনিক উন্নত মডেল পৌরসভা গঠনে সকলের সহযোগিতা কামনা করেন। 

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক এস এম শহীদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  প্যানেল মেয়র জাকিরুল ইসলাম ফারুক, বেশর আলী ফকির, কাউন্সিল  আমজাদ হোসেন , হারুন অর রশীদ, বিল্লাল হোসেন, বাবলু আকন্দসহ কাউন্সিলরবৃন্দ,  সাংবাদিক,পৌরসভার কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

আরও খবর