নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

টাঙ্গাইলের মধুপুরে জৈবিক উপায়ে বিষমুক্ত নিরাপদ সবজি চাষ

টাঙ্গাইলের মধুপুরে জৈবিক উপায়ে বিষমুক্ত সবজি চাষ শুরু করেছে কৃষকরা। সেক্স ফেরোমন ফাঁদ, হলুদ আঠালো ফাঁদ ব্যবহার করে বিষমুক্ত সবজি চাষ করে লাভবান হচ্ছে তারা। পরিবেশ ও গুণগতমান সম্মত সবজি হওয়ায় স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে  ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রয় হচ্ছে  এখানকার সবজি। এতে দামও ভালো পাচ্ছে কৃষকরা। ফলে দিনদিন স্থানীয়দের মাঝে নিরাপদ বিষমুক্ত সবজি চাষে আগ্রহ বাড়ছে। তবে কৃষকরা বলছে করোনার আগে এই এলাকার সবজি বিদেশে রপ্তানি করা হতো। করোনার পর থেকে তা বন্ধ রয়েছে। পুণরায় বিদেশে সবজি রপ্তানি করতে সরকারের সহযোগিতা চান তারা। আর কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব বিষমুক্ত সবজি চাষ পরিদর্শনে এসে  বলছে বিদেশে সবজি রপ্তানি করতে পদক্ষেপ হাতে নেয়া হয়েছে।

 কৃষি বিভাগ ও স্থানীয় কৃষকরা জানান, মধুপুরের লাল মাটিতে আনারস কলাসহ অন্যান্য ফসল চাষ করা হতো। ধান পাট চাষ করে মূলধন ফিরে  পাওয়ায়ই কঠিন ছিল। মধুপুরের উত্তর এলাকায় কুড়াগাছা গ্রামে প্রথম বানিজ্যিক ভাবে সবজি চাষ শুরু হয়। মধুপুরে এ বছর বেগুন ২৩০ হে., ডাটা ১১২ হেক্টর, চাল কুমড়া ৮০, মিষ্টি কুমড়া ৯০, ছ ৫০, ধুন্ধল ৭০, ঝিঙা ৫০, ঢেঁড়স ৭৬, পটল ৩৫, কাকরোল ২০, বরবটি ২৭, করলা ৮০, শসা ১২৫, কলমি শাক ৩০, পাট শাক ৬০, পুঁইশাক ৩৫ ও কচু ৩৩৫ হেক্টর সহ মোট ১৪ শ, ৮৫ হেক্টর সবজি চাষ হয়েছে। তবে কৃষি বিভাগের সহযোগিতা ও পরার্মশে  এ গ্রামের কুষক কৃষক আলমগীর হোসেন ২২ বছর যাবত  অর্গানিক পদ্ধতিতে সবজি চাষ করে যাচ্ছেন।  তিনি ২০১৪ সালে কৃষি অফিস থেকে পরামর্শ ও ট্রেনিং নিয়ে বিষমুক্ত নিরাপদ সবজি চাষ শুরু করেন তিনি। বর্তমানে তার ১৭ বিঘা জমিতে বেগুন, চিচিঙ্গা, পটল, ঢেঁড়স, শষা, মরিচসহ নানা সবজি চাষ করছেন ।

তিনি জানান, বিষমুক্ত নিরাপদ সবজি হওয়ায় বিশ্বের ১৪টি দেশে সবজি রপ্তানি করেছেন তিনি। করোনার সময় থেকে তা বন্ধ থাকলেও বর্তমানে খরচ বাদে বছরে তার আয় প্রায় কোটি টাকা। 

আলমগীরের মতো এই এলাকায় অনেক কৃষক এখন কম্পোস্ট, গোবর সার, জৈবিক ভাবে সেক্স ফেরোমন ফাঁদ, হলুদ আঠালো ফাঁদ ব্যবহার করে বিষমুক্ত সবজি চাষ করছেন। বিষমুক্ত সবজি হওয়ায় এর চাহিদা রয়েছে দেশব্যাপি। ফলে কৃষকরা দামও পাচ্ছে ভালো। এতে আগ্রহ বাড়ছে কৃষকদের। যে কারণে কুড়াগাছা একটি মডেল সবজি গ্রাম হিসেবে পরিচিত। এখানকার সবজি কীটনাশক বিষমুক্ত হওয়ায় প্রতিদিন দেশের বিভিন্ন জেলা থেকে পাইকাররা এসে সবজি কিনে নিয়ে যায়।

মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল জানান, গড় এলাকার লাল মাটি আনারস, কলাসহ সবজি চাষের বিশেষ উপযোগি। এবার এ এলাকায় বেগুন, লাউ, শিম, চিচিঙ্গা, পটলসহ বিভিন্ন  ১৪ শ' ৮৫ হেক্টর জমিতে সবজি আবাদ হয়েছে। এ বছর বিষমুক্ত সবজি চাষ করে কৃষকরা লাভবান হচ্ছে বলে তিনি জানান। টাঙ্গাইলের উপ পরিচালক আহসানুল বাসার জানান, টাঙ্গাইলে জৈবসার ও আইপিএমের মাধ্যমে সবজি চাষ করা হচ্ছে। এতে কোন প্রকার কীটনাশক ব্যবহার করার প্রয়োজন নেই। বিষমুক্ত সবজি চাষ করে এলাকার কৃষকরা পরিবশে বান্ধব সবজি বিক্রি করে লাভবান হচ্ছে। এর ফলে এলাকার কৃষকদের সুনাম ও এলাকার সবজির মান সারাদেশে ছড়িয়ে পড়ছে। 

কৃষি মন্ত্রনালয়রর অতিরিক্ত সচিব মো. মাহবুবুল হক পাটোয়ারী জানান, মধুপুর গড় এলাকার বিষমুক্ত সবজির গুনগত মান ভালো থাকার কারণে দেশ ও বিদেশেও চাহিদা রয়েছে। যাতে এ এলাকার সবজি রপ্তানি করা যায় কৃষি মন্ত্রীর সহযোগিতায় আমরা কাজ করবো। তিনি সবজি ক্ষেত পরিদর্শন করে খুশি হয়েছেন বলে জানান। করোনার সময় থেকে বিদেশে সবজি রপ্তানি বন্ধ থাকায় কিছুটা হতাশ কৃষকরা। সরকারের  সহযোগিতায় খুব শীগ্রই আবারো বিদেশে সবজি রপ্তানি করতে পারবেন এমনিই আশা এ এলাকার কৃষকদের ।


Tag
আরও খবর