নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাব ১ম সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগীতার জার্সি উদ্বোধন

বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাব ১ম সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগীতার জার্সি উদ্বোধন


বিশ্বনাথ(সিলেট)প্রতিনিধি:



বিশ্বনাথ উপজেলায় প্রিন্ট, ইলেট্রনিক্স ও স্যোসাল মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের অংশগ্রহনে ১ম সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগীতার জার্সি উম্মোচন ও উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।


শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) সন্ধ্যায় উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সায়েস্তার মিয়ার সঞ্চালনায় সভাপতি মোঃ শাহীন উদ্দিন এর সভাপতিত্বে বিশ্বনাথ উপজেলার পৌরশহরের নতুন বাজার আব্দুল গণি প্লাজায় সাংবাদিক, রাজনীতিবীদ, প্রশাসন ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


সাংবাদিকদের শরীর চর্চা, মানিসক প্রফুল্লতা এবং সৌহার্দ্যপূর্ণ ভ্রাতৃবন্ধনে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার লক্ষ্যে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের আয়োজনে উক্ত প্রতিযোগীতার জার্সি উম্মোচন ও উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী। উদ্বোধন করেন, বিশ্বনাথ পৌর সভা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল হাই।


বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের এই আয়োজন সফল ও স্বার্থক ভাবে সমাপ্ত হওয়ার লক্ষ্যে উপদেশমুলক  পরামর্শ প্রদান, বিশ্বনাথে কর্মরত গণমাধ্যম কর্মীদের তৃণমুলের সকল বিষয়ের উপর নিরপেক্ষ ও বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্ব তুলে ধরার আহবান জানিয়ে এসময় বক্তব্য রাখেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার, উপজেলা জামায়াতের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, আল মুছিম স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মানিক মিয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তসলিম উদ্দিন, টেন মিনিট ইংলিশ ইন্সটিটিউট এর প্রতিষ্ঠাতা পরিচালক সিয়াম আহমদ।

সাংবাদিক আব্দুল কাইয়ুম এর পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শ্রী অজিত চন্দ দেব।


এসময় আরো উপস্থিত ছিলেন; উপজেলা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক মোঃ আলতাব হোসেন,  দপ্তর সম্পাদক কবি এস.পি. সেবু,  সদস্য মোঃ ছালেক উদ্দিন,  এসএসএন এর পরিচালক সিএম আনোয়ার হোসেন, স্যোসাল এক্টিভিস্ট এস এ সাজু, মাওলানা সাঈদ আহমদ,  আলী হোসেন মোল্লা, বাসিয়া টিভির পরিচালক বিজয় কর্মকার, আব্দুল মোহাইমিন নাছির, ফেরদৌস হাসান নাঈম, মামুন আহমদ, অপু আহমদ, উজ্জল মিয়া, ইমরান আহমদ, সাদিক মিয়া, এম এল হাসান, জাহির আহমদ প্রমুখ।

সাংস্কৃতিক আয়োজনের মধ্যে ক্বেরাত, গজল, আবৃত্তি প্রথম ধাপে  আসন্ন রমজানে এবং বাকী ক্রীড়া প্রতযোগীতা, ক্যারাম, ইনডোর ফুটবল, কাবাডী, রশিটান ও লুডু খেলা ঈদুল ফিতর পরে অনুষ্ঠিত হবে। এছাড়া প্রথমধাপের পুরস্কার বিতরণ ও প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল ১৩ই রমজান আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Tag
আরও খবর