জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

গোয়াইনঘাটে খালেদা জিয়ার সুস্থতা ও মরহুম দিলদার হোসেন সেলিমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

গোয়াইনঘাট (সিলেট) থেকে তানজিল হোসেন : সিলেটের গোয়াইনঘাটে এডভোকেট জেবুন নাহার সেলিমের রাধানগরস্থ নিজ বাড়িতে ও তাঁর উদ্যোগে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং সাবেক সংসদ সদস্য মরহুম দিলদার হোসেন সেলিমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে গোয়াইনঘাটের রাধানগরে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৪ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।

মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের সিনিয়র উপদেষ্টা ড. এনামুল হক, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ আলম স্বপন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এডভোকেট সাহেদ আহমদ ও সদস্য সচিব মো. মুমিনুল হক।

এছাড়াও উপস্থিত ছিলেন মধ্য জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আরিফসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

দোয়া মাহফিলে বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন এবং মরহুম দিলদার হোসেন সেলিমের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন। পরে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।


Tag
আরও খবর