আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ধানের শীষের প্রার্থী আরিফুল হক উন্নয়নমুখী মানুষ, বিজয় নিশ্চিত করতে হবে: লোকমান উদ্দিন

  1. গোয়াইনঘাট (সিলেট) থেকে তানজিল হোসেন: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৯ নং ডৌবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি লোকমান উদ্দিন বলেছেন, বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী একজন দক্ষ ও উন্নয়নমুখী মানুষ। এ জন্য আমাদের পুনরায় ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে হবে।
  2. তিনি বলেন, আমাদের এলাকার রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত নাজুক। এই দুর্গত এলাকার উন্নয়নের জন্য বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করা জরুরি।
  3. তিনি শুক্রবার সন্ধ্যায় ডৌবাড়ী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও জাতীয় নির্বাচন সংক্রান্ত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। 
  4. লোকমান বলেন, সাবেক এমপি সাইফুর রহমান সাহেবের আমলে যে উন্নয়ন হয়েছিল এবং সেলিম সাহেবের সময়ে যে কাজ হয়েছে শুধুমাত্র সেই উন্নয়ন যথাযথভাবে রক্ষণাবেক্ষণ ও মেরামত করা হলে আজ আমাদের এই করুণ অবস্থা হতো না।
  5. ডৌবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইকবাল আহমদের যৌথ সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্বাস উদ্দিন, বিএনপির নেতা শিব্বির আহমদ, লেঙ্গুড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৈয়বুর রহমান ও ইউনিয়ন জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ জাকির হোসাইন উপস্থিত ছিলেন। 
  6. এছাড়া অন্যান্যদের মধ্যে ১ নং ওয়ার্ড সহ-সভাপতি মাহমুদ আলী, সাধারণ সম্পাদক বিলাল উদ্দিন, ২ নং ওয়ার্ড সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন, ৩ নং ওয়ার্ড সভাপতি নুরুলদীন, ৪ নং ওয়ার্ড সভাপতি কাওসার মেম্বার, সাধারণ সম্পাদক কামাল আহমদ, ৫ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক বেলাল আহমদ, ৬ নং ওয়ার্ড সভাপতি আফতাব উদ্দিন, ৭ নং ওয়ার্ড সভাপতি জিয়াউর রহমান, ৮ নং ওয়ার্ড সভাপতি মনতাজ আলী, সাধারণ সম্পাদক কালা মিয়, ৯ নং ওয়ার্ড সভাপতি আজমত উল্লাহ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল মনাফ, সেচ্ছাসেবক দলের নেতা লিমন ও নাসির, কৃষক দলের সভাপতি তাজ উদ্দিন, জাসাস সভাপতি কলিম উল্লাহ, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রাজু আহমদসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের  নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
Tag
আরও খবর