নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বিশ্বনাথের উত্তর দৌলতপুরে মসজিদের দেয়াল ভাঙ্গায় ৯ জনের বিরুদ্ধে এফআইআর

বিশ্বনাথের উত্তর দৌলতপুরে মসজিদের দেয়াল ভাঙ্গায় ৯ জনের বিরুদ্ধে এফআইআর


বিশ্বনাথ(সিলেট)প্রতিনিধি :


মসজিদের দেয়াল, জেনারেটর চুরি ও ক্যাশবাক্স লুটপাটের ঘটনায় দ্রুত বিচার আদালতে ৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৫ থেকে ১৬ জনকে অভিযুক্ত করে  মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী উত্তর দৌলতপুর গ্রামের মৃত ইমান আলীর ছেলে মোঃ আনোয়ার হোসেন (৩৮)।


বুধবার ১১ সেপ্টেম্বর বাদী সিলেটের দ্রুত বিচার আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রিটের ১ম আদালতে আসামিদের বিরুদ্ধে আরজি জানান। আরজির প্রেক্ষিতে বিচারক মামলাটি এফআইআর গণ্যে বিশ্বনাথ থানাকে নির্দেশ দেন। ১২ সেপ্টেম্বর বিশ্বনাথ থানায় মামলাটি এফআইআর হিসেবে রুজু করা হয়েছে। বিশ্বনাথ থানায় এফআইআর নং ০৪/২৪ ইং এবং দ্রুত বিচার আদালতের মামলা নং ৫/ ২৪ ইং।


মামলায় অভিযুক্তরা হলেন,বিশ্বনাথ উপজেলার উত্তর দৌলতপুর গ্রামের মৃত আব্দুল লতিফের পুত্র মোফস্তা মিয়া (৫০), মৃত আব্দুল লতিফের পুত্র শফিক মিয়া (৪৮), শফিক মিয়ার পুত্র এমাদ আহমদ (২৭), মৃত সুলতান মিয়ার পুত্র নেছার মিয়া(৪৬),মৃত হানিফ আলীর ছেলে দেলোয়ার মিয়া (৪৫), নেছার মিয়ার পুত্র  ফাহিম আহমদ (২০), মৃত ফয়জুর রহমান এর পুত্র শেখ ছাব্বির আহমদ (৩০), মুস্তফা মিয়ার পুত্র গোলাম কিবরিয়া (৩৫), দেলোয়ার মিয়ার পুত্র জামিল আহমদ উরফে নছিব উল্লাহ (২১) ও অজ্ঞাত ১৫/১৬ জন।


মামলার এজাহার সূত্রে জানা গেছে উত্তর দৌলতপুর মদিনা জামে মসজিদে হামলা ও দেওয়াল ভাঙ্গা এবং মসজিদের ক্যাশবাক্স আসামীরা লুটপাট করে শান্তি শৃংখলায় বিঘ্ন ঘটিয়েছে।  


মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, আসামীগণ উত্তর দৌলতপুর মদিনা জামে মসজিদে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর, মসজিদের দেওয়াল ভাংচুর মসজিদের জেনারেটর, নগদ টাকা, ক্যাশবাক্স, মাইক সহ অন্যান জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়। এসময় দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে এলাকার মুসল্লিদের মসজিদের নামাজ পড়তে নিষেধ প্রদান করে।


মামলার নথিপত্র যাচাই বাচাই করে বিজ্ঞ আদালত" সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্রুত বিচার আদালত, সিলেটের মো আব্দুল ওয়াহাব আদেশটি জারি করেন।


বিশ্বনাথ থানায় মামলার বিষয়টি নিশ্চিত করেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্য রমা প্রসাদ চক্রবর্তী।

Tag
আরও খবর