নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বিশ্বনাথে মাও.জিহাদীর উপর হামলা



সিলেটের প্রবীণ আলেম, লেখক, গবেষক ও ইসলামী চিন্তাবিদ মাওলানা আব্দুল হাই জেহাদী ও তার স্ত্রীর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে বিশ^নাথ উপজেলার খাজাষ্ণি ইউনিয়নের কান্দিগ্রামে এই ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাওলানা জেহাদীর শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত হলেও তার স্ত্রীর অবস্থা আশঙ্কামুক্ত নয় বলে জানিয়েছে চিকিৎিসকবৃন্দ।


জানা গেছে, বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর কান্দিগ্রামের তাদের প্রতিবেশী বদরুল ও তার তিন ভাই, পাশের ঘরে তার খালাতো ও মামাতো ভাই এবং খালু মিলে হঠাৎ মাওলানা জেহাদির ঘরে এসে ইটপাটকেল নিক্ষেপ ও দরজা জানালায় ভাংচুর চালায়। তখন মাওলানা আব্দুল হাই জেহাদী ঘর থেকে বেরিয়ে কিছু বুঝার আগেই সন্ত্রাসীরা তাদের হাতে থাকা রড, লোহার পাইপ দিয়ে উপুর্যপুরী আঘাত করে মাটিতে ফেলে দেয়। এসময় মাওলানা জেহাদিকে হামলা থেকে রক্ষা করতে তাঁর স্ত্রী এগিয়ে আসলে সন্ত্রাসীরা লোহার রড, কাঠের বর্গা, লোহার পাইপ ও বাউ দিয়ে তাকেও পিটিয়ে রক্তাক্ত জখম করে দরজার সামনে ফেলে দেয়। এতে মাওলানা জেহাদির মাথা, চোখ, বাম হাতের আঙ্গুল ও তল পেটে মারাত্মক জখম হয়। তার স্ত্রীর হাত ভেঙে গেছে, মাথার খুলিতে পেছন দিকে লোহার রডের বাড়ীতে মাথা ফেটে প্রচূর রক্তক্ষরণ হয়েছে।


ঘটনার পরে গুরুতর আহত অবস্থায় মাওলানা জেহাদি ও তার স্ত্রীকে এ্যাম্বুলেন্সে করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় বিশ্বনাথ থানায় মৌখিক অভিযোগ করা হলে থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেন এবং ওসমানী হাসপাতালে গিয়ে মাওলানা জেহাদি এবং তাঁর স্ত্রীর খোঁজ খবর নেন।


এদিকে এলাকাবাসী প্রতিথযশা আলেম মাওলানা আব্দুল হাই জেহাদি ও তার স্ত্রীর উপর হামলার ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন। মাছ ধরার জন্য সামান্য জাল পাতানো নিয়ে কথা কাটাকাটির জের ধরে এমন জঘন্য সন্ত্রাসী কর্মকান্ডে এলাকার মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছে।


এদিকে আব্দুল হাই জেহাদী ও তার স্ত্রীর উপর সন্ত্রাসী হামলার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সর্বত্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠঝে। দেশ ছাড়া বিদেশে থেকে অনেকেই মাওলানা জেহাদী ও তার স্ত্রীর উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানোর পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্তসাপেক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে জোর দাবী জানান।


এ ব্যপারে বিশ্বনাথ থানার ওসি গাজী আতাউর রহমান প্রতিবেদককে  বলেন, একজন মুরব্বী আলেম ও তার স্ত্রীর উপর এমন হামলা জঘন্য ঘটনা। আমি খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে এবং হাসপাতালে গিয়ে তাদেরকে দেখে এসেছি। তাদের উপর আঘাতগুলো গুরুতর। আমি লিখিত অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

Tag
আরও খবর