নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

দোয়ারাবাজারে এক স্কুল শিক্ষিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

সুনামগঞ্জের দোয়ারাবাজারে এক স্কুল শিক্ষিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। সম্প্রতি, উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের শুড়িগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।


ঘটনা সূত্রে জানা যায়, গত সোমবার দিবাগত মধ্যরাতে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের শুড়িগাঁও গ্রামের আইয়ুব আলীর পুত্র হুমায়ুন ফরিদ (২৬) পাশ্ববর্তী বাড়ির এক স্কুল শিক্ষকার বসত ঘরের জানালা ভেঙে ঘরে প্রবেশ করে। খারাপ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য ঘুমন্ত ওই শিক্ষিকার ওপর হামলে পড়ে এবং তার মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়।


এসময় জোরজবরদস্তি এবং শ্লীলতাহানির ঘটনা ঘটাতে থাকে। রাতের আঁধারে দস্তাদস্তির সময় শিক্ষিকার সুর চিৎকার শুনে অপর খাটে ঘুমিয়ে থাকা স্বামী বখাটে কে ধরে ফেলেন। বখাটের সাথে স্বামী-স্ত্রী দুজনেরই দস্তাদস্তির একপর্যায়ে স্বামীর হাত কামড়ে পরনের প্যান্ট এবং মোবাইল ফেলেই পালিয়ে যায়। পরে তার বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় ধর্ষণের চেষ্টার অভিযোগ দায়ের করেন ওই শিক্ষিকা।



এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে দোয়ারাবাজার থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অভিযোগের বিষয়ে সরজমিন তদন্ত করেন।


ভিকটিমের স্বামী জানান, ঘটনার পর থেকে বখাটের পক্ষ নিয়ে এলাকার কিছু সংখ্যক প্রভাবশালী লোক বিষয়টি আপোষ মীমাংসায় সমাধান এবং আইনী প্রক্রিয়ায় না যেতে নানাভাবে চাপ সৃষ্টি করে আসছে। ঘটনার চার দিন পেরিয়ে গেলেও কোন প্রতিকার পাচ্ছি না। বখাটে এখনও প্রকাশ্যে এলাকায় ঘোরাফেরা করছে।

আরও খবর