নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বিজিবি-বিএসএফ কর্তৃক বেনাপোল আইসিপিতে জয়েন্ট রিট্রিট সিরিমনি প্যারেড অনুষ্ঠিত

যশোরের বেনাপোল আইসিপিতে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-বিএসএফ কর্তৃক জয়েন্ট রিট্রিট সিরিমনি প্যারেড অনুষ্ঠিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, এমপি উপস্থিত থেকে জমকালো ও মনোমুগ্ধকর এই প্যারেডটি উপভোগ করেন। এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব জনাব মো: আমিনুল ইসলাম খান এবং বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান, বিএএম, এনডিসি, পিএসসি উপস্থিত ছিলেন।


অদ্য ০৪ মার্চ ২০২৩ তারিখ বিকেলে বেনাপোল-পেট্রাপোল আইসিপিতে বিজিবি'র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বেনাপোল আইসিপি কমান্ডার সুবেদার মাহবুবুল হকের নেতৃত্বে ১৬ সদস্যের সুসজ্জিত দল এবং প্রতিপক্ষ ভারতের ১৪৫ বিএসএফ ব্যাটালিয়নের পেট্রাপোল আইসিপি কমান্ডার ইন্সপেক্টর সাতবীর সিং এর নেতৃত্বে ১৬ সদস্যের সুসজ্জিত দলের অংশগ্রহণে বিজিবি-বিএসএফ জয়েন্ট রিট্রিট সিরিমনি প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেড শেষে মাননীয় স্বারষ্ট্রমন্ত্রী প্যারেডে অংশগ্রহণকৃত বিজিবি ও বিএসএফ সদস্যদের সাথে কুশলাদি বিনিময়, শুভেচ্ছা উপহার প্রদান ও মিষ্টি বিতরণ করেন। 


১৯৭১ সালের বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে যে বন্ধুপ্রতীম ভাতৃত্ববোধ জাগ্রত হয়েছিলো সেই ভাতৃত্ববোধ সম্প্রসারণের পাশাপাশি দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পারস্পরিক সোহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে বিজিবি-বিএসএফ রিট্রিট প্যারেড অনুষ্ঠিত হয়। সাধারণত: দুই দেশের বিভিন্ন জাতীয় দিবস বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতা দিবস, বিজয় দিবস ও ভারতের প্রজাতন্ত্র দিবস ও স্বাধীনতা দিবস উপলক্ষে এই প্যারেডটি অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে বিজিবি ও বিএসএফের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ, যশোর জেলা প্রশাসন ও পুলিশের পদস্থ কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সীমান্তবর্তী বিভিন্ন স্থান হতে আগত উভয় দেশের পর্যটকগণ উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, বিজিবি ও বিএসএফের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই রিট্রিট প্যারেডটি বর্তমানে যশোরের বেনাপোল, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া এবং পঞ্চগড়ের বাংলাবান্ধা এই ০৩টি আইসিপিতে সপ্তাহে দুইদিন অনুষ্ঠিত হচ্ছে।

Tag
আরও খবর