নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

জগন্নাথপুরে কথা কাটাকাটির জের ধরে সংঘর্ষে আহত ২০: আটক ১২

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কাতিয়া গ্রামে রোজের কাজের ঘটনাকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষে ২০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। সংঘর্ষের ঘটনায় ১২জনকে আটক করে সুনামগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।

 

জানা যায়, মঙ্গলবার সকালে তোতা মিয়া পক্ষের রাসেল মিয়া দিলোয়ার মিয়ার পক্ষের আলী মিয়ার বাড়িতে রোজের কামলা হিসেবে কাজ করে দেওয়ায় কথা ছিল। কিন্তু  রাসেল মিয়া কাজ না করে দেওয়ায় উভয় পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। 


এই বিরোধটি স্থানীয়ভাবে আপোষ মীমাংসা করার জন্য স্থানীয় সালিশী ব্যক্তিদের বসিয়ে উভয় পক্ষের লোকজনদের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র দিয়ে মারামারিতে লিপ্ত হয়ে পড়ে।


মারামারিতে দিলোয়ার মিয়ার পক্ষের দিলোয়ার মিয়া (৪৮), আবু সায়িদ ( ৪৫), রমজান (৩০) ও তোতা মিয়া পক্ষের বাবুল (৩৫), নানু (৪৫), ছানু মিয়া ( ৬৫), আবুল হোসেন ( ১৮), সহ আরো অনেকেই আহত হয়েছে। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে ১২জনকে আটক করেছে থানা পুলিশ।


জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, কাতিয়া গ্রামের সংঘর্ষের ঘটনা ঘটে আমাদের পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থল থেকে ১২জনকে আটক করে। বুধবার সুনামগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে। #

Tag
আরও খবর