দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

সুনামগঞ্জ–৩ আসনে এবি পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন সৈয়দ তালহা আলমজুলাই স্পিরিটে পরিবর্তনের প্রত্যয়ে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে আনুষ্ঠানিক দাখিল

বাংলাদেশ পার্টির (এবি পার্টি) মনোনীত প্রার্থী হিসেবে সুনামগঞ্জ–৩ (জগন্নাথপুর–শান্তিগঞ্জ) আসনে জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন তরুণ রাজনীতিবিদ সৈয়দ তালহা আলম। আজ প্রথমে জগন্নাথপুর উপজেলা এবং পরবর্তীতে শান্তিগঞ্জ উপজেলায় আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দাখিল সম্পন্ন করা হয়। মনোনয়ন দাখিলের সময় সৈয়দ তালহা আলমের সঙ্গে উপস্থিত ছিলেন পাথারিয়ার বিশিষ্ট ব্যক্তি নান্নু মিয়া সাহেব, পূর্ব বীরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সালেকউদ্দিন সাহেব, জয়কলস ইউনিয়নের হাফিজ আতিকুর রহমান, ২৪-এর জুলাই যোদ্ধা মহুয়া আক্তার কলি এবং তরুণ ব্যবসায়ী সারোয়ার আহমেদ। বিভিন্ন শ্রেণি ও পেশার প্রতিনিধিদের এই উপস্থিতি স্থানীয়ভাবে ইতিবাচক সাড়া ফেলেছে। মনোনয়ন জমা দেওয়ার পর প্রতিক্রিয়ায় সৈয়দ তালহা আলম বলেন, “আমরা জুলাই স্পিরিটে বিশ্বাস করি। বাংলাদেশের স্বপক্ষের শক্তি হিসেবে আগামী দিনে সুনামগঞ্জ–৩ আসনকে নতুনভাবে সাজিয়ে তুলতে চাই—যেখানে ন্যায়, সুযোগ ও মর্যাদা নিশ্চিত হবে।” স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবি পার্টির ব্যানারে সৈয়দ তালহা আলমের মনোনয়ন দাখিল সুনামগঞ্জ–৩ আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। বিশেষ করে তরুণ নেতৃত্ব, জুলাই আন্দোলনের চেতনা এবং স্থানীয়ভাবে পরিচিত মুখদের সমর্থন তাঁর প্রার্থিতাকে আরও দৃশ্যমান করেছে। উল্লেখ্য, সৈয়দ তালহা আলম দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ–৩ এলাকায় সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়। এবি পার্টির হয়ে তাঁর মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ এলাকায় ভোটারদের মধ্যে আগ্রহ ও আলোচনা বাড়ছে।
আরও খবর