দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

ইউএনও সুকান্ত সাহাকে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহার বদলি জনিত বিদায় উপলক্ষে শান্তিগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির। সংবর্ধনায় বক্তব্য রাখতে গিয়ে বিদায়ী ইউএনও সুকান্ত সাহা শান্তিগঞ্জবাসী ও স্থানীয় সাংবাদিক সমাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আমার কাজের সময় আপনাদের সহযোগিতা পেয়েছি। কিছু কাজ সম্পন্ন করতে পেরেছি, কিছু কাজ অসমাপ্ত রয়ে গেছে। নতুন ইউএনওকে আমার মতোই সহযোগিতা করবেন। আমি যেখানেই থাকি না কেন, শান্তিগঞ্জের মানুষ আমার হৃদয়ে থাকবে।” বক্তব্যের এক পর্যায়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, শালিস ব্যক্তিত্ব ও সিনিয়র সাংবাদিক কাজী আতিকুর রহমান আতিক, প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মো. আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক মো. মান্নার মিয়া এবং আইন বিষয়ক সম্পাদক রহমান তৈয়ব। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ হাসান, অর্থ সম্পাদক আতিকুর রহমান রুয়েব, তথ্য ও গবেষণা সম্পাদক উসমান গনি, নির্বাহী সদস্য আবিদ উদ্দিন, শাহনুর সুলতান, দিলিপ কুমার দাস, ইমরানুল হাসান, নাসির মিয়া, মো. জাকির হোসেন, আহমেদ উসমানসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।
আরও খবর