নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

সুরমা নদীর ভয়াবহ ভাঙ্গন রোধে হরিনাপাটি গ্রামবাসীর মানববন্ধন

সুরমা নদীর ভয়াবহ ভাঙ্গন রোধে হরিনাপাটি গ্রামবাসীর মানববন্ধন

, সুনামগঞ্জ প্রতিনিধি::

সুরমা নদীর ভাঙ্গনে হরিনাপাটি গ্রামটি ক্রমে বিলীন হয়ে যাচ্ছে। গ্রামের চিত্র পাল্টে গেছে। কতশত ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে তার কোন পরিসংখ্যান গ্রামবাসীর কাছে নেই। ঘরবাড়ি হারিয়ে এখনও খোলা আকাশের নীচে বসবাস করছে অনেক পরিবার। বাড়ি ঘর হারিয়ে মাথাগুজার ঠাই পাচ্ছেনা কেউ কেউ। গ্রামজুড়ে এক নীরব তান্ডভ বিরাজ করছে। ভাঙ্গন আতঙ্কে গ্রামবাসীর রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে। ধনী গরীব নির্বিশেষে সবার ঘর দোয়ার নদীগর্ভে বিলীন হচ্ছে। তাই গ্রামবাসী বার বার প্রশাসনের দ্বারস্থ হচ্ছেন। আবেদন নিবেদন ও একাধিক মানববন্ধন করে ভাংগন প্রতিরোধের আশায় আশায় তীর্থের কাকের মতো পথপানে চেয়ে আছেন। কবে সুদিন আসবে আর প্রশাসনের উদ্যোগে ভাংগন প্রতিরোধে স্থায়ী পদক্ষেপ নেয়া হবে। এরই ধারাবাহিকতায় ভাঙ্গন রোধে ৭ম বারের মতো মানববন্ধন করেছেন সুনামগঞ্জ সদর উপজেলার ২নং রঙ্গারচর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হরিনাপাটি গ্রামবাসী। গতকাল ২৪ অক্টোবর শুক্রবার বাদজুম্মা সুরমানদীর তীরে বিশাল এক মানববন্ধনে আওয়াজ তুলেন গ্রামবাসী।  সাবেক ইউপি সদস্য মো: আব্দুল খালিকের সভাপতিত্বে এবং বিশিষ্ট সমাজসেবী সাফি উদ্দিন ফাহিমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, হাফিজ আনোয়ার হোসেন, শিক্ষক আবুল খয়ের, আলহাজ্ব আছদ্দর আলী, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালিক, মো. আযর আলী, মো.আহাদ আলী, ইউপি সদস্য শরকত আলী, ব্যাংক কর্মকর্তা রেজাউল হক, শাবাজ মিয়া প্রমুখ। বক্তারা বলেন, বিগত বছরগুলোতে ধারাবাহিকভাবে আমরা স্থানীয় প্রশাসন বিশেষ করে জেলা প্রশাসক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীসহ পাউবো’র মহাপরিচালক ঢাকা বরাবর আবেদন নিবেদন করে আসছি এবং মানববন্ধন করছি। আমাদের সাথে আশপাশ এলাকার যারা আবেদন নিবেদন করেছে তাদের নদীভাংগন রোধে স্থায়ী পদক্ষেপ নিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন কিন্তু বাদ পড়েছি আমরা। আমাদের নদীভাংগনে শুধুমাত্র কিছু সংখ্যক জিও ব্যাগ ভাংগনের আংশিক এলাকায় ফেলা হয়েছে এর বেশি কিছু হয়নি। এতে আমরা হতাশ। আমরা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দাবি করছি,আমাদের ঐতিহ্যবাহী গ্রামের প্রাচীণতম নির্দশন,আমাদের বাপদাদা আমলের বড় মসজিদ,প্রাইমারী স্কুল, মক্তব,বাজার, এলজিইডি সড়ক এখন হুমকিরমুখে পড়েছে। খাই খাই অবস্থায় ভাংগন এগুচ্ছে। যেকোন সময় নদী ঘিলে খেতে পারে এসব স্থাপনা। তাই সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আমাদের প্রাণের দাবি জরুরিভিত্তিতে সরেজমিন সার্ভে করে ভাংগনের স্থায়ী ব্যবস্থায় বøক বসাইয়ে প্রতিরোধের উদ্যোগ নেয়া হোক।##

সুনামগঞ্জ

তারিখ : ২৪-১০-২৫ইং

Tag
আরও খবর