নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ধোপাজান নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধন

ধোপাজান নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধন 

মোশারফ হোসেন লিটন সুনামগঞ্জ 

অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবীতে বিশ্বম্ভরপুর উপজেলার মনিপুরী হাটিতে ধোপাজান নদীর পাড়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বাংলাদেশ আভ্যন্তরীণ  নৌ পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক লিমপিড  ইঞ্জিনিয়ারিং নামক কোম্পানিকে ধোপাজান নদীতে বিট বালু উত্তোলনের অনুমতি দেয়। এরপর থেকেই লিমপিডের লোকজন পরিবেশ বিধ্বংসী খননযন্ত্র ও ড্রেজার ব্যবহার করে ধোপাজান নদীতে বালু উত্তোলন করছে। 


নদীতে বালু উত্তোলনের ফলে দুই পাড় ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাড়ীঘর, স্কুল,  মাদ্রাসা প্রভৃতি নদীগর্ভে বিলিন হওয়ার আশংকা দেখা দিয়েছে। এর প্রতিবাদে ধোপাজান নদীর পাড়ের ক্ষতিগ্রস্ত জনসাধরণের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় এক বিশাল মানববন্ধন আয়োজন করে। এতে বক্তারা বলেন, ধোপাজান নদীতে নাব্যতার সংকট নেই, বিআইডব্লিওটিএ খনিজ বালু উত্তোলনের অনুমতি প্রদানের কর্তৃপক্ষও নয়। বিটি বালুর নামে সম্পূর্ণ অবৈধভাবে খনিজ বালু উত্তোলন করা হচ্ছে। এতে প্রকৃতি ও পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। বক্তরা অবিলম্বে বালু উত্তোলন বন্ধের দাবি জানান। 


মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলন এর সভাপতি জনাব একেএম আবু নাছার, 

হাউসের নির্বাহী পরিচালক জনাব সালেহিন চৌধুরী শুভ, সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলন এর সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদ  নৌযান সমবায় সমিতির সভাপতি জনাব মোঃ হাফিজ রহমান, জনাব মোঃ আব্দুল গফুর জনাব বিশ্বম্ভপুর নৌযান সমবায় সমিতির সভাপতি জনাব মোঃ মমিনুল হক জনাব মোঃ আবু ইউসুফ প্রমুখ।

Tag
আরও খবর