দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

সুনামগঞ্জে ডিবি পুলিশের অভিযানে বালু সহ ট্রলি ও পিকাআপ জব্দ । ‎

সুনামগঞ্জে ডিবি পুলিশের অভিযানে বালু সহ ট্রলি ও পিকাআপ জব্দ । 

‎

‎সুনামগঞ্জ  প্রতিনিধি ::

‎

‎সুনামগঞ্জের ধোপাজান নদী বন্ধ থাকলেও বন্ধ হয়নি বালু খেকোদের বালু লুট করার পদ্ধতি। বিভিন্ন পথ এবং বিভিন্ন সিস্টেম পাল্টিয়ে অভিনব কায়দায় লুট করা হয় বালু। তবে ডিবি পুলিশের অভিযানে অবৈধ বালু বহনকারী  ৮টি চার চাকা বিশিষ্ট ট্রলি গাড়ী, ১টি টাটা পিকআপ গাড়ী ও ৬২০(ছয়শত বিশ) ফুট বালু জব্দ করা হয়েছে ।

‎

‎জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের অভিযানে ( ১৪ আগস্ট ) বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ সদর উপজেলার সদর থানাধীন, ৩নং সুরমা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মঈনপুর সাকিনস্থ সুরমা নদীর হালুয়ার ঘাটের  ইটভাটার দক্ষিণপাশের জনৈক হাসান মিয়ার পরিত্যক্ত খালি জায়গায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। অভিযানে অবৈধ বালু বহনকারী জব্দকৃত ৮টি চার চাকা বিশিষ্ট ট্রলি গাড়ী, ১টি টাটা পিকআপ গাড়ী ও ৬২০ (ছয়শত বিশ) ফুট বালু জব্দ করা হয়। 

‎

‎

‎এসময় অভিযানে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকে পালিয়ে যায়। পলাতক আসামিরা হলেন, ১। মোঃ আনোয়ার হোসেন (৩০), পিতা-আঃ হক, সাং-নতুন গুদিগাঁও, ২। সাদেক (৩৫), পিতা-আঃ ছামাদ, সাং-ডলুরা, ৩। কালা (৩৫), পিতা- মৃত আলাল মিয়া, সাং- মঈনপুর, ৪। কাজল (৪৫), পিতা- ইলিয়াস আলী, সাং- ডলুরা এবং ৫। দেলোয়ার (৪০), পিতা- অজ্ঞাত, সাং- অজ্ঞাত, সর্বথানা-সুনামগঞ্জ সদর, জেলা-সুনামগঞ্জ সহ অজ্ঞাতনামা ১২/১৩জন আসামীর বিরুদ্ধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ (সংশোধনী/ ২০২৩) সালের ১৫(১) ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ। 

‎

‎

‎ডিবি পুলিশের এই অভিযানে নেতৃত্ব দেন এসআই  সাব্বির আহসান। এছাড়াও অভিযানে অংশ নেন এএসআই(নিঃ)/সুদীপ চন্দ্র বিশ্বাস, কনস্টেবল  মোঃ শামসুল হক এবং কনস্টেবল দিপক মুন্ডা প্রমূখ। 

‎

‎

‎

‎

‎

‎

‎

Tag
আরও খবর