নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক না দিলে এ দেশ স্বাধীন হতো না - মতিউর রহমান

শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক না দিলে এ দেশ স্বাধীন হতো না - মতিউর রহমান                     মোশারফ হোসন লিটন সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ  জাহাঙ্গীর নগর ইউনিয়ন আওয়ামীলীগ ও উত্তর সুরমা তৃণমূল আওয়ামীলীগ অঙ্গ সংগঠনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৮ ডিসেম্বর) বিকাল ৪ ঘটিকায় জাহাঙ্গীর নগর ইউনিয়ন মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে   অনুষ্ঠিত আলোচনা সভায় জাহাঙ্গীর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মকসুদ আলীর সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা এডভোকেট শামীম আহমদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান। 

প্রধান অতিথির বক্তব্য কালে আলহাজ্ব মতিউর রহমান   বলেন, আজকের ডিজিটাল বাংলাদেশে মানুষ সুখী সমৃদ্ধশালী একটি দেশে বাস করছে। আর যদি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক না দিত তাহলে হয়তো এ দেশ স্বাধীন হতো না। এদেশের মানুষও স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেত না।


তিনি আরো বলেন, বর্তমান তরুণ ও নতুন প্রজন্মের অনেকেই আমাদের গৌরবময় সোনালি ইতিহাস ভালো করে জানে না। তাই আমাদের সবার উচিত বঙ্গবন্ধুর    ইতিহাস জানা।


সবারই উচিত মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশকে ভালোবাসা, দেশের জন্য কাজ করা। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের ফসল এ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জুনেদ আহমদ, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী আবুল কালাম, আওয়ামীলীগ নেতা মোঃ হাসান, আবুল কালাম আজাদ,মধু মিয়া, মানিক মিয়া, সোলেমান মিয়া, এরন মিয়াসহ বীর মুক্তিযোদ্ধা,স্থানীয় আওয়ামীলীগ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।   

আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ##
সুনামগঞ্জ প্রতিনিধি 
Tag
আরও খবর