দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

ভিসিকে নিয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সুবিপ্রবির শিক্ষার্থীদের প্রতিবাদ ও মানববন্ধন

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(সুবিপ্রবি) উপচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিনকে নিয়ে গত ২৩ এপ্রিল অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনে ষড়যন্ত্রমূলক মিথ্যা ও বানোয়াট বিবৃতি প্রত্যাহারের দাবীতে প্রতিবাদ ও মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বৃন্দ৷




সোমবার (২৮ এপ্রিল) দুপুর ১:৩০ টায় শান্তিগঞ্জ বাজার পয়েন্টে অনুষ্ঠিত এই প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচিতে শিক্ষার্থী বৃন্দের পক্ষে বক্তব্য রাখেন পদার্থ বিজ্ঞান বিভাগ শাখার শিক্ষার্থী তাকবিল এইস এস চৌধুরী, রসায়ন বিভাগের শিক্ষার্থী সাইদুর রহমান মাহি,গণিত বিভাগের শিক্ষার্থী আব্দুর রহমান নিশাদ ও আরো অনেকে। মানববন্ধনে বক্তারা বলেন, আমরা এখানে রাজনীতি নয়, পড়তে এসেছি এসেছি। আমরা এই বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার আলো বিশ্বের আনাচকানাচে ছড়িয়ে দিতে সুনামগঞ্জে এসেছি। এখানে যারা পড়তে এসেছি আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছি। গত ২৩ তারিখ একটি সংবাদ সংবাদ সম্মেলনে আমাদের উপাচার্যকে নিয়ে কোন প্রকার কোন তথ্যপ্রমাণ ছাড়া ভিত্তিহীন ষড়যন্ত্রমূলক, মিথ্যা ও বানোয়াট যে বিবৃতি দেয়া হয়েছে৷ আমরা অত্যন্ত ব্যথিত। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা আশাকরবো যিনি এই বিবৃতি দিয়েছেন তিনি তা প্রত্যাহার করবেন৷ অন্যথায় আমরা মানহানিকর মামলা অথবা কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবো।



তারা আরও বলেন, যারা বিশ্ববিদ্যালয়ের ভালো চান না তারাই মিথ্যা অপপ্রচার করে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রাকে আটকে দিচ্ছেন৷ বিশ্ববিদ্যালয় কোথায় হবে সেটা নিয়ে আমাদের কোন মাথাব্যথা নেই।আমরা এসেছি পড়তে,আমাদের কে পূর্বনির্ধারিত জায়গাই বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মান করবেন বলে আশাবাদী। তাছাড়া বিশ্ববিদ্যালয় কোন প্রাইমারী স্কুল নয় যে এই গ্রামে হবে না সেই গ্রামে হবে। এটা মুলত সরকারি সিদ্ধান্তের বিষয়। বিশ্ববিদ্যালয় স্থান নির্ধারণে আমরা কেউ না। যারা আমাদের ভিসি মহোদয় কে নিয়ে মিথ্যা অপপ্রচার করছেন আমরা মনে করবো তারা ফ্যাসিবাদের একটা অংশ এবং চলমান বিশ্ববিদ্যালয় কার্যক্রম কে তারা বাঁধাগ্রস্ত করতে চান। সুনামগঞ্জবাসীকে এতে সজাগ ও সচেতন থাকতে হবে।

আরও খবর