দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

সুনামগঞ্জে সুবিপ্রবির পূর্ব নির্ধারিত স্থানে স্থাপনের দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্ধারিত স্থানে দ্রুত স্থাপনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার(১৩ এপ্রিল) সকাল ১১ টায় শান্তিগঞ্জ বাজার চত্বরে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদ আয়োজনে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য যে জায়গা নির্ধারণ করা হয়েছে তা উপযুক্ত জায়গা৷ এটি জেলার ১২ টি উপজেলার জন্য অত্যন্ত সুবিধা জনক স্থান।



জেলা শহরের কতিপয় লোক সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে ষড়যন্ত্র করছেন৷ তারা তাদের উদ্দেশ্য হাসিলের জন্য বিশ্ববিদ্যালয়ের স্থান পরিবর্তনের পায়তারা করছেন৷ যেখানে জেলার সকল স্তরের মানুষ চান নির্ধারিত জায়গাতেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস স্থাপন হোক সেখানে তারা সেটা চান না। তারা চাচ্ছেন পৌরসভার ভিতরে ভারতের বর্ডার ঘেষা জায়গায় বিশ্ববিদ্যালয় হোক যেটা সুনামগঞ্জবাসী কখনোই মেনে নেবেনা৷ আমরা চাই নির্ধারিত জায়গায় দ্রুত সুবিপ্রবির ক্যাম্পাস নির্মাণ কাজ শুরু হোক। এটা আমাদের প্রাণের দাবী। মানববন্ধনে, দৈনিক দেশচিত্র উপজেলা প্রতিনিধি এমডি ইমরানুল হাসানের পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে, মানববন্ধনে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, নূর আলী, উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহবায়ক ও সাবেক চেয়ারম্যান রওশন খান সাগর, উপজেলা জামায়াতের আমির হাফেজ আবু খালেদ, শাহজালাল মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল কবির, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান জায়গীরদার খোকন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মহির উদ্দিন, সাবেক সহ-সভাপতি ইলিয়াস মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, জিয়াউর রহমান, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফরিদুর রহমান ফরিদ, জমিয়তের নির্বাহী সভাপতি মাওলানা খলিলুর রহমান, উপজেলা শ্রমিক কল্যাণের সেক্রেটারি মামুন আহমদ, কাঠইর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ইমরান আহমেদ, শিক্ষার্থী হাম্মাদ আযাদ রাহিম প্রমুখ৷এসময় বিভিন্ন উপজেলার শিক্ষার্থী ও সর্বস্তরের হাজারো মানুষের উপস্থিত ছিলেন। মানববন্ধনের পর বিশ্ববিদ্যালয় নির্ধারিত স্থানে দ্রুত স্থাপনের দাবীতে সুনামগঞ্জের জেলা প্রশাসক ও সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারক লিপি প্রদান করেছেন বিশ্ববিদ্যালয়ের বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দ৷

আরও খবর