নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সুনামগঞ্জে ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত

সুনামগঞ্জে ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত 
সুনামগঞ্জ  : 
সুনামগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার  (২ অক্টোবর) বিকালে জেলা সদরের পুরাতন বাসস্ট্যান্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে উক্ত গণসমাবেশ অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান,সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান,ইসলামী যুব আন্দোলনের সহকারী সাধারণ সম্পাদক মুফতী রহমতুল্লাহ বিন হাবিব,ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমরান হোসাইন নূর। 

ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি শহিদুল ইসলাম পলাশীর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা সোহেল আহমদের সঞ্চালনায় গণ সমাবেশে বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর উপজেলা সেক্রেটারি হাফিজ রফিকুল ইসলাম, জামালগঞ্জ উপজেলা সেক্রেটারি হাফিজ কামাল হোসাইন, ধর্মপাশা উপজেলা সেক্রেটারি মুফতি জুবায়ের আলম, দিরাই উপজেলা সভাপতি মাওঃ রফিকুল ইসলাম, সদর উপজেলা সভাপতি মাওঃ আব্দুস শহীদ, পৌর সভাপতি রহমতুল্লাহ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক রায়হান আহমদ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা সহ-সভাপতি ইব্রাহীম হাসনাত, শ্রমিক আন্দোলন জেলা সেক্রেটারি আব্দুর রশীদ, সভাপত্বি জিলাই মিয়া জিলানী প্রমুখ।

 
সমাবেশে রাষ্ট্র সংস্কারে পীর সাহের চরমোনাই ঘোষিত ৯ দফা প্রস্তাবনা তুলে ধরে সংগঠনটি। ৯ দফা দাবিগুলো হলো,অন্তর্র্বতীকালীন সরকারের মেয়াদ হবে সর্বোচ্চ ৬ মাস। সরকারের কেউ পরবর্তী নির্বাচনে অংশ নিতে পারবে না। গ্রহণযোগ্য তদন্ত কমিশন ও স্বতন্ত্র ট্রাইব্যুনাল গঠন করে গণহত্যার বিচার করতে হবে। একই সাথে আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘ ১৬ বছরের সকল হত্যা, গণহত্যা, গুম ও মানবাধিকার লঙ্ঘনের বিচার ও তাদের রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে। গত ১৬ বছরে সরকারের দুর্নীতি ও বিদেশে পাচারকৃত অর্থ ফেরত এনে রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে। সেই সাথে দুর্নীতিবাজ মন্ত্রী, এমপিদের অবৈধ অর্থ সম্পত্তি ক্রোক করতে হবে এবং বিচারের মুখোমুখি করতে হবে।

আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, বিচার বিভাগসহ প্রজাতন্ত্রের যে সকল কর্মচারী আইন, সংবিধান, শপথ লঙ্ঘন করে অপেশাদার আচরণ করেছে তাদের বিচার করতে হবে। দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর চিন্তা-চেতনা ও অনুভূতির বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেয়া যাবে না।

নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে। অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি (পি.আর) চালু করতে হবে। গত ১৬ বছরে শিক্ষাখাতের মান ও নৈতিকতা ক্ষতি হয়েছে। তাই এই ক্ষতি কাটিয়ে উঠতে শিক্ষাবিদ ও উলামায়ে কেরামের সমন্বয়ে একটি জাতীয় শিক্ষাকমিশন গঠন করতে হবে।
Tag
আরও খবর