নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

জগন্নাথপুরে অপরিকল্পিত সেতু নির্মাণ \ সরকারী অর্থ অপচয়


জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি:

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান বিভাগ জগন্নাথপুর কর্তৃক ২০১৫-২০১৬ সালে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া গ্রামের হাজী ছায়েদ মিয়ার বাড়ির খালের উপর ২৬ফুট সেতু কোন রাস্তা ছাড়াই নির্মাণ করা হয়েছে। তবে সেতুটি নির্মাণ ব্যয় সহ কোন প্রকার তথ্য দিতে পারেনি পিআইও কর্মকর্তা মো: শাহাদাৎ হোসেন ভুইয়া। রাস্তাবিহিন ওই সেতুটি এলাকাবাসীর কোন কাজেই আসছেনা। বরং রাস্তা বিহীন ওই সেতু নির্মানে সরকারী অর্থ অপচয় ও ব্রিজের কারনে এলাকাবাসীকে  চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।


সরেজমিনে গেলে এলাকাবাসী জানান, গাদিয়ালা জলসহাল সংলগ্ন গ্রামবাসীর অভ্যন্তরীন যোগাযোগের কোন রাস্তা নেই। ফলে  হাজার হাজার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।  কিন্তু অজ্ঞাত কারণে ২০১৭সালের ২০জানুয়ারী সেখানে কোন প্রকার  রাস্তা নির্মাণ না করেই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের অর্থায়নে বিপুল পরিমাণ অর্থ ব্যয়ে একটি সেতু নির্মাণ করা হয়। রাস্তা বিহীন উঁচু ওই সেতু   নির্মাণ করায় একদিকে সরকারের অর্থ অপচয় অপরদিকে এলাকাবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।


স্থানীয় বাসিন্দা হরিচরণ বিশ্বাসের ছেলে  কেবল বিশ্বাস  জানান, সেতুটি নির্মাণের আগে  শুকনা মৌসুমে  মানুষ সরাসরি যাতায়াত করতো। কিন্তু সেতু নির্মাণের কারণে বিকল্প পথে যাতায়াত করায় এলাকাবাসী  চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে।  বিশেষ করে বর্ষার মৌসুমে এই দূর্ভোগ চরম আকার ধারণ করে। চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল জানান, এ সেতুটির কোন প্রয়োজন ছিলনা।


অপরিকল্পিতভাবে সেতু নির্মাণ করে সরকারের অর্থের অপচয় করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো: শাহাদাৎ হোসেন ভূইয়া জানান, কোন জায়গায় ব্রীজ অথবা সেতু নির্মাণ করতে হলে এমপি, মন্ত্রীর ডিও লেটার ও স্থানীয় জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতাদের সম্মতিতে ব্রীজ নির্মাণ করা হয়। এতে আমাদের করার কিছু থাকেনা। ঐ সেতুটি আমার দায়িত্বকালীন সময়ে নির্মাণ করা হয়নি। 


তাই ব্রীজটি কিভাবে নির্মাণ হয়েছে আমার জানানেই। এলাকাবাসী নির্মিত সেতু থেকে বেতাউকা পর্যন্ত রাস্তা নির্মানে স্থানীয় সাংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের সু-দৃষ্টি কামনা করছেন এবং অপরিকল্পিত ভাবে সেতুটি নির্মাণ করে সরকারী অর্থ অপচয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবী জানান।

Tag
আরও খবর