আজ ৪ঠা নভেম্বর ২০২২ খ্রি. বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম মহোদয়ের সঙ্গে সুনামগঞ্জ জেলায় সফরে আসেন। তিনি সুনামগঞ্জ জেলা পুলিশ লাইন্সে উপস্থিত হলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান সুনামগঞ্জ জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর সভানেত্রী মিসেস নূরুন্নাহার মুনমুন। তিনি সুনামগঞ্জ জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর উদ্যোগে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে হতদারিদ্র্য মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এরপর সুনামগঞ্জ জেলা পুনাকের সভানেত্রী মিসেস নূরুন্নাহার মুনমুন-এর সভাপতিত্বে পুলিশ অফিস কনফারেন্স রুমে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী। এ সময় সুনামগঞ্জ জেলা পুনাকের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১৩ দিন ১১ ঘন্টা ৫ মিনিট আগে
৪২ দিন ৫ ঘন্টা ১২ মিনিট আগে
৬৩ দিন ২ ঘন্টা ২৬ মিনিট আগে
৭২ দিন ৯ ঘন্টা ২৯ মিনিট আগে
৭৩ দিন ৬ মিনিট আগে
৭৪ দিন ১ ঘন্টা ৫৩ মিনিট আগে
৭৭ দিন ১ ঘন্টা ১২ মিনিট আগে