নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বিশ্বম্ভরপুরের চরগাঁও গ্রামে দুই নিরীহ ব্যক্তির বসতভিটার জায়গা ভূমিখেকো দ্বারা জোরপূর্বক দখল ও হুমকির প্রতিবাদে মানববন্ধন


সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের চরগাঁও গ্রামের নিরীহ গরীব শুক্কুর আলী ও তার সমন্ধিক আসাদ মিয়ার বসতভিটার ৮ শতক জায়গা পাশের বাড়ির ভূমিখেকো মোকলেছ মিয়া ও আব্দুল বারিক গংরা জোরপূর্বক দখল ও প্রাণনাশের হুমকি দামকীর প্রতিবাদে ও জায়গা উদ্ধার করে ভূমিখেকোদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 


মঙ্গলবার সকাল ১১টায় ভূক্তভোগী পরিবারের আয়োজনে উপজেলার চরগাঁও পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে শতাধিক নারীপূরুষ অংশগ্রহন করেন। এ সময় বক্তব্য রাখেন,চরগাঁও গ্রামের রমজান নেছা, হনুফা আ্ক্তার,আছিয়া বেগম,তুলনা বেগম,মো. আরব আলী,মো. সনু মিয়া,রবি আওয়াল,মো. মানিক মিয়া,এবাব মিয়া,আনোয়ার হোসেন,মো. আবুল মিয়া প্রমুখ।


মানববন্ধনে  ভূক্তভোগী মো. শুক্কুর আলী,মো. আসাদ মিয়া বলেন,প্রায় একমাস পূর্বে চরগাঁও গ্রামে তাদের পৈতিক সম্পত্তি রেকর্ডিয় ১৯৭০ খতিয়ানে এবং ২৩৬৮/২৩৬৯/২৩৭০ ও ২৩৬৪ দাগে খরিদাসূত্রে দলিল মূলে মালিক হয়েও পাশের বাড়ির ভূমিখেকো  মোকলেছ মিয়া ও আব্দুল বারিক মিয়া গংরা পেশীশক্তির জোরে তাদের উপর দেশীয় দাড়াঁলো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে কয়েকজনকে আহত করে বসতভিটার মোট ৮ শতক জায়গা দখল করে নেয়।। হামলাকারীরা নিরীহ শুক্কুর আলী ও আসাদ আলীর জায়গায় লাগানো বড় বড় ৫টি রেন্টিগাছ ও বাশঁঝাড় কেটে নেয়। এ নিয়ে গত ৩ ও ১১ই সেপ্টেম্বর দুই দফা এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশ বৈঠকে দখলকৃত ৮ শতক জায়গা ফেরৎ দেয়ার সিদ্ধান্ত হলে ও ভূমিখেকো মোকলেছ মিয়া ও আব্দুল বারিক মিয়া আপোস নামায় স্বাক্ষর না করে উল্টো নিরীহ শুক্কুর আলী ও আসাদ মিয়া তাদের পরিবার পরিজনকে প্রাণনাশের হুমকি অব্যাহত রাখায় পরিবারের নারীপূরুষ সদস্যরা ঘর থেকে বের হতে পারছেন বলে  মানববন্ধনে অভিযোগ করেন ভূক্তভোগীরা। এদিকে মানববন্ধন চলাকালে ভিটা দখলকারী ভূমিখেকো আব্দুর বারিকের ছেলে জামাল মিয়া ও মনির হোসেন ঘটনাস্থলে এসে মানববন্ধনের ব্যানার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং অকথ্য ভাষায় তাদেরকে গালিগালাজ করে হামলা চালানোর চেষ্টা করেন। পরে স্থানীয় লোকজন এসে তাদের নিবৃত্ত করে মানববন্ধন স্থল থেকে তাদের সরিয়ে দেয়া হয়। 

এ ঘটনায় উল্টো গত ১৬ই আগষ্ট ভূমিখেকো মোখলেছ বাদি হয়ে একই গ্রামের মালিকপক্ষ মৃত মো. আমির চান এর নিহীর ছেলে আসাদ মিয়া,আনার মিয়া,আব্দুল মিয়া ও মৃত মিলন মিয়ার ছেলে শুক্কুর আলীকে আসামী করে আমল গ্রহনকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বিশ্বম্ভরপুর জোনে একটি মামলা দায়ের করেন। তারা এই ভূমিখেকোদের কবল থেকে তাদের জায়গা উদ্ধার ও দোষীদের গ্রেপ্তারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পুলিশ সুপারের নিকট জোর দাবী জানান। 


এ ব্যাপারে অভিযুক্ত মোখলেছ মিয়া ও আব্দুল বারিকের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে বসতভিটা দখলের বিষয়টি অস্বীকার করেন। 


এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা বিশ্বম্ভরপুর থানার এস আই শংকর চন্দ্র দেব জায়গা সংক্রান্ত বিষয়টি আপোসের প্রস্তাব শুনেছি তবে আমি মারামারির মামলার প্রতিবেদন দ্রæত সময়ের মধ্যে আদালতে দাখিল করার কথা জানান। 

 ## 

Tag
আরও খবর