নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

সুনামগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপন

সুনামগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপন


অদ্য ২৯-১০-২০২২ খ্রি. সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কমিউনিটি পুলিশ ডে-২০২২ উদযাপিত হয়। এ বছর কমিউনিটি পুলিশিং ডে-২০২২ এর প্রতিপাদ্য বিষয় ছিল “কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র”।


অনুষ্ঠানের শুরুতে সকাল ১০:০০ ঘটিকায় সুনামগঞ্জ মডেল থানা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি  সুনামগঞ্জ শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি, সুনামগঞ্জে এসে শেষ হয়। র‌্যালি শেষে জনাব মোহাম্মদ এহ্সান শাহ্, পুলিশ সুপার, সুনামগঞ্জ মহোদয়ের সভাপতিত্বে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জনাব মোঃ সুমন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), সুনামগঞ্জ এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জনাব আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), সুনামগঞ্জ। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জনাব এ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, মাননীয় সংসদ সদস্য, সুনামগঞ্জ-৪ আসন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন, জেলা প্রশাসক, সুনামগঞ্জ; জনাব নাদের বখত, মেয়র, সুনামগঞ্জ পৌরসভা; জনাব খায়রুল হুদা চপল, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, সুনামগঞ্জ সদর; জনাব আব্দুল মজিদ, বীর মুক্তিযোদ্ধা, সভাপতি সুনামগঞ্জ জেলা কমিউনিটি পুলিশিং এবং সাবেক কমান্ডার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, সুনামগঞ্জ সদর উপজেলা কমান্ড, সুনামগঞ্জ; জনাব পরিমল কান্তি দে, (অবঃ) অধ্যক্ষ, সুনামগঞ্জ সরকারি কলেজ; জনাব নুরুর রব চৌধুরী, আহ্বায়ক, সুনামগঞ্জ সদর থানা কমিউনিটি পুলিশিং; জনাব বিমান কান্তি রায়, সভাপতি, পূজা উদযাপন পরিষদ, সুনামগঞ্জ জেলা শাখা প্রমুখ। আলোচনা সভা ও র‌্যালিতে সুনামগঞ্জ জেলা কমিউনিটি পুলিশিং সদস্যবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষজন উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরূপ ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মহোদয়ের পক্ষ হতে সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ জনাব পরিমল কান্তি দে, উপদেষ্টা, জেলা কমিউনিটি পুলিশিং কমিটি, সুনামগঞ্জ-কে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য এবং জনাব মোঃ মিজানুর রহমান, এসআই (নিরস্ত্র), দোয়ারাবাজার থানা, সুনামগঞ্জ-কে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা হিসেবে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়। 


অনুষ্ঠানের শেষ পর্যায়ে সভাপতির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ এহ্সান শাহ্ মহোদয়। তিনি কমিউনিটি পুলিশিং ডে-২০২২ এ অংশগ্রহণকারী অতিথিবৃন্দ ও সুধীজনদের ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন

Tag
আরও খবর