নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

সুনামগঞ্জে দ্বিতীয় বারের মত জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেন মুকুট।


সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেন স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি নুরুল হুদা মুকুট।  দ্বিতীয় বারের মতো ৬১২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।


জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি নুরুল হুদা মুকুট। (মোটরসাইকেল) প্রতীকে তিনি পেয়েছেন ৬১২ ভোট।

এদিকে প্রতিদ্বন্দ্বি প্রার্থী আওয়ামী লীগের দলীয় মনোনীত চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি খায়রুল কবির রুমেন (ঘোড়া) প্রতীকে পেয়েছেন ৬০৪ ভোট।

সুনামগঞ্জ সদর উপজেলায় মোটরসাইকেল পেয়েছে ৭৯ ভোট এবং ঘোড়া পেয়েছে ৫৩ ভোট। দোয়ারাবাজার উপজেলায় মোটরসাইকেল পেয়েছে ৪০ ভোট এবং ঘোড়া পেয়েছে ৭৯ ভোট। দিরাই উপজেলায় মোটরসাইকেল পেয়েছে ৪৮ ভোট এবং ঘোড়া পেয়েছে ৮৪ ভোট। শাল্লা উপজেলায় মোটরসাইকেল পেয়েছে ২৫ ভোট এবং ঘোড়া পেয়েছে ২৮ ভোট। জামালগঞ্জ উপজেলায় মোটরসাইকেল পেয়েছে ৪৪ ভোট এবং ঘোড়া পেয়েছে ৩৭ ভোট। বিশ্বম্ভরপুর উপজেলায় মোটরসাইকেল পেয়েছে ৪৩ ভোট এবং ঘোড়া পেয়েছে ২৫ ভোট। শান্তিগঞ্জ উপজেলায় মোটরসাইকেল পেয়েছে ৫৫ ভোট এবং ঘোড়া পেয়েছে ৫১ ভোট। মধ্যনগর উপজেলায় মোটরসাইকেল পেয়েছে ৩৭ ভোট এবং ঘোড়া পেয়েছে ১৫ ভোট। তাহিরপুর উপজেলায় মোটরসাইকেল পেয়েছে ৫১ ভোট এবং ঘোড়া পেয়েছে ৪৩ ভোট। ছাতক উপজেলায় মোটরসাইকেল পেয়েছে ৬০ ভোট এবং ঘোড়া পেয়েছে ১২০ ভোট। জগন্নাথপুর উপজেলায় মোটরসাইকেল পেয়েছে ৮৯ ভোট এবং ঘোড়া পেয়েছে ২৯ ভোট। ধর্মপাশা উপজেলায় মোটরসাইকেল পেয়েছে ৪১ ভোট এবং ঘোড়া পেয়েছে ৪০ ভোট।


এর আগে সোমবার সকাল ৯ টা থেকে ভোট গ্রহণ চলে দুপুর ২ টা পর্যন্ত সুনামগঞ্জে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। জেলার ১২ টি কেন্দ্রের ২৪ টি বুথে ভোটার ছিলেন ১২২৯ জন। নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন, সাধারণ সদস্য পদে ৩৩ এবং সংরক্ষিত সদস্য পদে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন বলেছেন, সারা জেলায় শান্তিপূর্ণ ভোট গ্রহণ হচ্ছে। কর্মকর্তাদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করছে র‌্যাব, বিজিবি। কোন কেন্দ্রেই অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Tag
আরও খবর