নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

প্রেস ব্রিফিং : মানব পাচারকারী চক্রের খপ্পরে পরে লিবিয়া হয়ে ইতালি যাওয়ার পথে লিবিয়ায় এক যুবকের মৃত্যু


মানব পাচারকারী চক্রের প্রলোভনে পরে একওয়ান ইসলাম (২০) নামের এক যুবক লিবিয়া হয়ে ইতালি যাওয়ার পথে গত ১৬/০৬/২০২২ খ্রি. লিবিয়ায় মৃত্যুবরণ করেন। উক্ত ঘটনায় ভিকটিমের পিতা মোঃ তরিকুল ইসলাম (৪১) বাদী হয়ে গত ০৩/১০/২০২২ খ্রি. আসামী ১। আবুল মিয়া (৫০), ২। আছমা বেগম (৪০), ৩। আলী হোসেন (২৫), ৪। সালেহ আহমদ (৪৫)গণের বিরুদ্ধে সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় অভিযোগ করলে মানব পাচার তৎসহ পেনাল কোড আইনে জগন্নাথপুর থানায় মামলা রুজু করা হয়। মামলা রুজুর পর সুনামগঞ্জ জেলাসহ সিলেট জেলা ও হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে নিরবিচ্ছিন্নভাবে অভিযান পরিচালনা করে ০৯/১০/২০২২ খ্রি. হবিগঞ্জ জেলা সদরের বাস স্ট্যান্ড সংলগ্ন মোহনপুর নামক এলাকা হতে এজাহার নামীয় ০২ (দুই) জন আসামী গ্রেফতার করা হয় এবং অপর দুই আসামী বর্তমানে লিবিয়ায় অবস্থান করছেন বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের নিকট হতে ১টি ভ্যানিটি ব্যাগ এবং ব্যাগের ভিতর রাখা ৪,১৫,৫০০/- (চার লক্ষ পনের হাজার পাঁচশত) টাকা, ৭টি মোবাইলফোন, ১টি এটিএম কার্ড, ২টি ব্যাংক চেক বইসহ ১টি পাসপোর্ট জব্দ করা হয়। 


উক্ত ঘটনায় বিষয়ে সুনামগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে কনফারেন্স রুমে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। সুনামগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ এহ্সান শাহ্ মহোদয়ের নির্দেশক্রমে অদ্য ১০/১০/২০২২ খ্রি. সকাল ১১.০০ ঘটিকায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আবু সাঈদ-এর সভাপতিত্বে প্রেস ব্রিফিং শুরু হয়। অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় মানব পাচার রোধে পুলিশের গৃহিত বিভিন্ন পদক্ষেপ ও কঠোর অবস্থানের বিষয় তুলে ধরেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।


এ সময় আরও উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা ডিএসবি'র অতিরিক্ত পুলিশ সুপার, জনাব পারভেজ আলম চৌধুরী, সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) জনাব সুভাশীষ ধর, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।


আরও খবর