সোনাগাজী প্রেসক্লাব নির্বাচনে মেহেদী সভাপতি, রহিম সাধারণ সম্পাদক নির্বাচিত এমদাদ খান নিজস্ব প্রতিবেদক শ্যামনগরে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন টাঙ্গাইলের মধুপুরে বৃক্ষরোপণ ও সবুজায়ন কর্মসূচির সূচনা ১৪ জুন লাখাই প্রেসক্লাব এর সাবেক সিনিয়র সহসভাপতি প্রোটন দাশগুপ্ত এর ২৭ তম প্রয়ান দিবস। পাহাড়ি ঢলে প্লাবিত ঝিনাইগাতী বাজার, তলিয়ে গেছে নিম্নাঞ্চলের সড়ক ইসলামপুরে প্রাণিসম্পদ সুফলভোগীদের মাঝে ছাগল বিতরণ নিখোঁজের পর পানিতে ভাসল শিশুর মরদেহ জয়পুরহাটে দিনব্যাপী কারাতে বেল্ট পরীক্ষা ও প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত শিক্ষক মাস্টার কুতুব উদ্দিনের স্মরণে যশোরে দোয়া মাহফিল অনুষ্ঠিত শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না-এমপি চাঁদ জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ২১ পরিবার পেল ৭৭ লাখ টাকা অনুদান মে মাসে সড়কে প্রাণ গেছে ৬২২ জনের ভয়ের রাষ্ট্রে আমরা: জনগণের নিরাপত্তা কোথায় মাভাবিপ্রবিতে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎ কালিগঞ্জে শিশু নির্যাতনচেষ্টার মামলায় যুবক আটক সেনবাগে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত লোহাগাড়ায় থামছে না পাহাড় ও মাটি কাটা: প্রকৃতির বিরুদ্ধে এক নীরব যুদ্ধ লালপুরে ভুটভুটির ধাক্কায় অটো ভ্যান চালকের মৃত্যু রামিসা ধর্ষণ মামলার রায় হতে পারে অনুকরণীয় শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষ-সহাকরী অধ্যাপকের মারামারি, ভিডিও ভাইরাল

সিরাজগঞ্জে ৩ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে অভিযান পরিচালনা করেছে স্বাস্থ্য বিভাগ। 

বৃহস্পতিবার সকাল থেকে সিরাজগঞ্জ পৌর এলাকার নিউ পলি ক্লিনিক ও শমরিতা ডায়াগনস্টিক সেন্টার, মডার্ণ ডায়াগনস্টিক সেন্টার, সিরাজগঞ্জ কমিউনিটি হাসপাতাল, শেফা প্যাথলজি কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এর ৫২ ও ৫৩ ধারায় ভোক্তার সাথে প্রতারণা, লাইসেন্স না থাকা, লাইসেন্স এর মেয়াদউত্তির্ণ, মূল্য তালিকা না থাকা, সার্ভিস সেন্টারের দূরাবস্থা, নোংরা ও অপরিষ্কার অবস্থায় সেবা প্রদাণ ও বিভিন্ন অনিয়মের কারণে মোট ২লক্ষ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া দ্রুত সমস্যা সমাধান না করলে বন্ধ করে দেয়ার কথাও জানান স্বাস্থ্য বিভাগ।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. রামপদ রায়, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট পরাগ সাহা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এসময় সিভিল সার্জন জানান, স্বাস্থ্য সেবা নিতে আসা সাধারণ মানুষ যেনো নির্বেঘ্নে সেবা পায় এবং ভোগান্তির শিকার না হয়, সেই লক্ষ্যে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক গুলোতে অনিয়ম ও ভোগান্তির অভিযোগের প্রেক্ষিতে আমরা আজ অভিযান পরিচালনা করেছি। অভিযানে সিরাজগঞ্জ কমিউনিটি হাসপাতালকে ২ লক্ষ টাকা জরিমানা, শমরিতা ডায়াগনস্টিক সেন্টার কে ২৫ হাজার ও মডার্ণ ডায়াগনস্টিক সেন্টার কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর