নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শেরপুরে ৩৮ একর বনভূমি উদ্ধার, বন বিভাগের সাইনবোর্ড ও লাল পতাকা স্থাপন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মধুটিলা রেঞ্জের অধীন ঝিনাইগাতী উপজেলার সন্ধ্যাকুড়া বিট এলাকায় প্রায় ৩৮ একর সরকারি বনভূমি উদ্ধার করেছে বন বিভাগ। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে ময়মনসিংহ বন বিভাগের রাংটিয়া ও মধুটিলা রেঞ্জের যৌথ অভিযানে সন্ধ্যাকুড়া মৌজার সিএস ১৮ নম্বর দাগভুক্ত এ জমি উদ্ধার করা হয়।


অভিযানে উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক তানভীর আহমেদ ইমন, মধুটিলা রেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ দেওয়ান আলী, রাংটিয়া রেঞ্জের ডেপুটি রেঞ্জার আব্দুল করিম, গজনী বিট কর্মকর্তা সালেহীনসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।


অভিযান শেষে উদ্ধারকৃত জমিতে বন বিভাগের লাল পতাকা ও সাইনবোর্ড স্থাপন করে এলাকাটিকে সরকারি বনভূমি হিসেবে চিহ্নিত করা হয়।


বন বিভাগের কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে একটি ভূমিদস্যু চক্র সরকারি বনভূমি দখল করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছিল এবং বন বিভাগের দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল। বন সংরক্ষণ ও ব্যবস্থাপনা কার্যক্রম নির্বিঘ্ন করতে যৌথ অভিযান পরিচালনার মাধ্যমে জমিটি পুনরুদ্ধার করা হয়েছে।


বন বিভাগ আরও জানায়, সরকারি বনভূমি রক্ষা এবং অবৈধ দখলমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag
আরও খবর