নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নালিতাবাড়ীর এক পরিবারে তিন বিসিএস ক্যাডার: শেরপুরজুড়ে প্রশংসা, শিক্ষার্থীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ঢেকড়াপাড়া গ্রামের একটি পরিবার গড়েছে ব্যতিক্রমী সাফল্যের ইতিহাস। চার ভাইবোনের মধ্যে তিনজন বিসিএস ক্যাডার হওয়ায় পরিবারটি এখন শুধু নালিতাবাড়ী নয়, গোটা শেরপুর জেলার গর্ব হিসেবে পরিচিতি পেয়েছে।


এই কৃতী পরিবারের কর্তা ছিলেন মরহুম মো. সিরাজুল ইসলাম। তিনি র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অবসরপ্রাপ্ত কর্মকর্তা। মা মরিয়ম বেগম একজন গৃহিণী। সন্তানদের সুশিক্ষা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে তাদের ভূমিকা স্থানীয়দের কাছে ব্যাপকভাবে প্রশংসিত।


পরিবারের বড় ছেলে শেখ শাহাদাত হোসেন সজীব বর্তমানে বেসরকারি প্রতিষ্ঠান ফাইবার অ্যাট হোম লিমিটেডে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কর্মরত।


দ্বিতীয় সন্তান শেখ আল আমিন বাপ্পি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৩২তম বিসিএসের মাধ্যমে শিক্ষা ক্যাডারে যোগ দেন। বর্তমানে তিনি শেরপুর সরকারি কলেজে সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।


তৃতীয় সন্তান শেখ শাহনাজ আক্তার সুমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষে ৪০তম বিসিএসের মাধ্যমে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডারে যোগদান করেন। বর্তমানে তিনি অর্থ মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ডেপুটি চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসার (ডিসিএএফও) হিসেবে কর্মরত।


সবচেয়ে ছোট সন্তান শেখ রাশেদা খাতুন ইতি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করে ৪৭তম বিসিএসে কৃষি ক্যাডারের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তার এ সাফল্যের মধ্য দিয়ে একই পরিবারের তিন ভাইবোন বিসিএস ক্যাডার হওয়ার বিরল গৌরব অর্জন করেছেন।


স্থানীয়দের ভাষ্য, কঠোর পরিশ্রম, অধ্যবসায়, সঠিক দিকনির্দেশনা এবং পরিবারের আন্তরিক সহযোগিতা থাকলে বড় স্বপ্নও বাস্তবে রূপ দেওয়া সম্ভব, ঢেকড়াপাড়া গ্রামের এই পরিবার তার উজ্জ্বল উদাহরণ। তাদের এই অর্জন শুধু পরিবারের নয়, নালিতাবাড়ী উপজেলা ও শেরপুর জেলার জন্যও গর্বের বিষয়। পাশাপাশি নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জন্য এটি এক অনুপ্রেরণাদায়ী দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

Tag
আরও খবর