নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নালিতাবাড়ীতে বন্যহাতি প্রতিরোধে টাস্ক ফোর্স কমিটির সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বন্যহাতির আক্রমণ মোকাবিলা ও হাতি-মানুষ সংঘাত কমাতে টাস্ক ফোর্স কমিটির সদস্যদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জুলাই ২০২৬) কারিতাস বাংলাদেশ, ময়মনসিংহ অঞ্চলের মর্যাদাপূর্ণ ও টেকসই আর্থ-সামাজিক ক্ষমতায়ন উন্নয়ন (সীডস) প্রকল্পের উদ্যোগে নালিতাবাড়ী উপজেলার খলচান্দায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। খলচান্দা ও জলুকোনা টাস্ক ফোর্স কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপজেলার টাস্ক ফোর্স কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন। কর্মসূচিটি স্ট্রমী ফাউন্ডেশন, বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত হয়। প্রশিক্ষণে বন্যহাতির চলাচল, হাতির আক্রমণ প্রতিরোধে নিরাপদ কৌশল, জরুরি পরিস্থিতিতে করণীয়, স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধি এবং টাস্ক ফোর্স সদস্যদের দায়িত্ব ও ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষণে বক্তব্য রাখেন ফরেস্ট বিট কর্মকর্তা কাউসার হোসেন, ইআরটি কমিটির সভাপতি আছমত আলী, টাস্ক ফোর্স কমিটির সভাপতি রমেশ কোচ এবং মাঠ সহায়ক হাসি স্নাল। বক্তারা বলেন, বন্যহাতি সংরক্ষণের পাশাপাশি মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণের অংশগ্রহণ, সচেতনতা এবং প্রশিক্ষিত টাস্ক ফোর্সের কার্যকর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণ হাতি-মানুষের সংঘাত হ্রাসে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Tag
আরও খবর