নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ঝিনাইগাতীতে খুদে শিক্ষার্থীদের আবদার পূরণে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ, উপহার ফুটবল

চলছে ফুটবলের সবচেয়ে বড় আসর। বাইরে মেঘাচ্ছন্ন সকাল, আষাঢ়ের বাদলময় দিন— এমন আবহেই এক আনন্দঘন মুহূর্তের জন্ম হলো শেরপুরের ঝিনাইগাতী উপজেলায়।


সোমবার (২৯ জুন ২০২৬) ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে একদল খুদে শিক্ষার্থী উপস্থিত হয়ে ফুটবল খেলার জন্য একটি আন্তরিক আবদার জানায়। খুদে শিক্ষার্থীদের সেই ছোট্ট চাওয়া পূরণ করতে এগিয়ে আসেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমীন।


খুদে শিক্ষার্থীদের হাতে ফুটবল তুলে দিয়ে তিনি আনন্দ প্রকাশ করেন এবং তাদের খেলাধুলার প্রতি আগ্রহকে উৎসাহিত করেন।


এ সময় ইউএনও মো. আল-আমীন বলেন, শিশু-কিশোরদের নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চার সঙ্গে সম্পৃক্ত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে তারা শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার পাশাপাশি খারাপ সঙ্গ ও মাদকের মতো সামাজিক অবক্ষয় থেকেও দূরে থাকতে পারবে। 


তিনি আরও আশা প্রকাশ করেন, খেলাধুলার মাধ্যমে খুদে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, দলগত মনোভাব ও সুন্দর মানসিকতার বিকাশ ঘটবে।


স্থানীয়দের মতে, এমন মানবিক উদ্যোগ খুদে শিক্ষার্থীদের আনন্দ দেওয়ার পাশাপাশি তাদের সুস্থ বিকাশেও ইতিবাচক ভূমিকা রাখবে।

Tag
আরও খবর