নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শেরপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক ফোকাল পার্সনদের সমন্বয় সভা অনুষ্ঠিত

দুর্নীতি প্রতিরোধে স্থানীয় পর্যায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে শেরপুর জেলার সদর উপজেলার ১১নং বলাইয়েরচর ইউনিয়ন পরিষদে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক ফোকাল পার্সনদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) বলাইয়েরচর ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলাইয়েরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল আলম। সভায় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ সারোয়ার জাহান নাছির, মহিলা ইউপি সদস্য লাকি আক্তার, স্ট্যান্ডিং কমিটির সদস্যবৃন্দ এবং সীডস কর্মসূচীর দুর্নীতি প্রতিরোধ বিষয়ক ফোকাল পার্সন ও সিবিও ফোকাল পার্সনগণ। সভায় দুর্নীতি প্রতিরোধে স্থানীয় জনগণের অংশগ্রহণ বৃদ্ধি, ইউনিয়ন পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির কার্যক্রম আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, সমাজের সর্বস্তরে সচেতনতা সৃষ্টি ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব। সভায় অংশগ্রহণকারীরা দুর্নীতিমুক্ত সমাজ গঠনে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। কারিতাস বাংলাদেশ, ময়মনসিংহ অঞ্চল, শেরপুর পৌরসভা, শেরপুর সদর, শেরপুর-এর বাস্তবায়নাধীন মর্যাদাপূর্ণ ও স্থায়িত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচী-এর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে স্ট্রমী ফাউন্ডেশন, বাংলাদেশ।

Tag
আরও খবর