দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

নালিতাবাড়ীতে কারিতাসের উদ্যোগে জেন্ডার সমতা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

শেরপুরের নালিতাবাড়ীতে জেন্ডার সমতা, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং বাল্যবিবাহ ও জোরপূর্বক বিবাহ রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কারিতাস ময়মনসিংহ অঞ্চল সীডস কর্মসূচীর আওতায় ২৮ মার্চ ২০২৬ শনিবার বাঘবেড় দিকপাড়া জ্ঞানগৃহ কিশোরী সংলাপ ফোরাম কেন্দ্রে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমিন। এছাড়াও নারী ও শিশু বিষয়ক ফোকাল পার্সন, এসআরজি এবং সিবিও সদস্যবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে আসন গ্রহণ ও শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে জেন্ডার সমতা ও দায়িত্ব, নারী-পুরুষের সমান অধিকার, নারীর প্রতি সহিংসতার কারণ ও প্রতিরোধের উপায়, এবং বাল্যবিবাহ ও মত বহির্ভূত (জোরপূর্বক) বিবাহের ক্ষতিকর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা সক্রিয়ভাবে মতামত প্রদান করেন এবং বিষয়গুলো নিয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। গৃহীত সিদ্ধান্তসমূহের মধ্যে রয়েছে- জেন্ডার সমতা বিষয়ে নিয়মিত সভা ও প্রচারণা কার্যক্রম পরিচালনা, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে স্থানীয় পর্যায়ে নজরদারি জোরদার, বাল্যবিবাহ ও জোরপূর্বক বিবাহ প্রতিরোধে কমিউনিটি সচেতনতা বৃদ্ধি, কিশোরী ও নারীদের অধিকার বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখা এবং স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। 

Tag
আরও খবর