নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ঝিনাইগাতীতে মহান বিজয় দিবস উদযাপন

শেরপুরের ঝিনাইগাতীতে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে একত্রিশ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬ ডিসেম্বর শুক্রবার দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে মহান বিজয় দিবসে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়। কর্মসূচির মধ্যে ছিল, শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুস্পস্তবক অর্পণ, সকালে স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্কাউটস, গার্ল গাইডস, স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণে কুচকাওয়াজ ও শারীরীক কসরত, ক্রীড়া, চিত্রাংকণ ও রচনা প্রতিযোগিতা, ছাত্র-ছাত্রীদের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়াও প্রীতি ফুটবল, জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির, গীর্জায় মোনাজাত ও প্রার্থনা করা হয়। এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদার, অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়া, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম, উপজেলা প্রকৌশলী শুভ বসাক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুরুজ্জামান আকন্দ, ডিপুটি কমান্ডার সামছুল আলম, উপজেলা যুবলীগের সভাপতি ফজিলা শারমীন, যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হকসহ উপজেলা পর্যায়ের অন্যান্য দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, ছাত্রলীগের নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ। পরে সন্ধ্যায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা দিলরুবা আক্তার লাকী, একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা সাবিহা সুলতানা।

Tag
আরও খবর