নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ঝিনাইগাতীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও বধ্যভূমিগুলোতে ফুলেল শ্রদ্ধা নিবেদন, মোমবাতি প্রজ্জলন, দোয়া অনুষ্ঠিত

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ ডিসেম্বর বুধবার সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের সভাপতিত্বে বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদার, অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছসহ অন্যান্যরা। আলোচনা সভায় পিআইও আব্দুল মান্নান, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেমসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভার সভাপতি ইউএনও ফারুক আল মাসুদ শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য এবং শহীদদের শ্রদ্ধা জানিয়ে স্মৃতি তুলে ধরে শহীদদের স্বপ্ন বাস্তবায়নে দেশ ও সমাজকে সামনে এগিয়ে নেওয়ার আহবান রাখেন। উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে দেশের শ্রেষ্ঠ বুদ্ধিজীবী সন্তানদের হত্যা করা হয়। বিকেলে উপজেলার আহাম্মদনগর ও হাতীবান্দা বধ্যভূমিতে উপজেলা প্রশাসন, ঝিনাইগাতী থানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেন, মোমবাতি প্রজ্জলন ও দোয়া অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম ও সদর ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন উপস্থিত ছিলেন। 

Tag
আরও খবর