নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পুনাক শেরপুরের আয়োজনে ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

শেরপুরের ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) শেরপুরের আয়োজনে ১৩ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া কালিমন্দির মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) শেরপুর জেলার সভানেত্রী সাজজিদা হক মৌ এর সভাপতিত্বে শেরপুরের পুলিশ সুপার (এসপি) মোঃ কামরুজ্জামান বিপিএম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ শীতবস্ত্র বিতরণ করেন। পুনাক সভানেত্রী সাজজিদা হক মৌ বলেন, পুনাক একটি সেবামূলক প্রতিষ্ঠান। আমরা আমাদের ক্ষুদ্র প্রয়াস থেকেই পুনাকের মাধ্যমে দরিদ্র, অসহায় মানুষদের সহায়তায় সব সময় এগিয়ে আসি। এরই ধারাবাহিকতায় ঝিনাইগাতী উপজেলার অসহায় ও দুস্থ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শীতার্ত জনসাধারণের মধ্যে শতাধীক কম্বল দেওয়া হচ্ছে। আমরা যাতে এই মানুষগুলোর জন্য সব সময় এভাবে কাজ করে যেতে পারি। সেজন্য সকলকে পাশে চাই এবং সবার দোয়া কামনা করছি। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়ার সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, শেরপুর জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ও বিটিভির সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্য্য, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মি. নবেশ খকশী, বাংলাদেশ কোচ আদিবাসী ইউনিয়ন শেরপুর জেলা শাখার সভাপতি রুয়েল চন্দ্র কোচ, ঝিনাইগাতী উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী জীবন কুমার চক্রবর্তী। শীতবস্ত্র বিতরণের আগে পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম ও পুনাক শেরপুরের সভানেত্রী সানজিদা হক মৌ রাংটিয়া কালিমন্দিরে পৌছার পর ঝিনাইগাতী থানা পুলিশের পক্ষ থেকে ওসি মনিরুল আলম ভুইয়া ফুলেল শুভেচ্ছা জানান।

Tag
আরও খবর