নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শেরপুররের শ্রীবরদীতে অস্ত্র ও মাদক সহ র‌্যাবের হাতে এক যুবক আটক

শেরপুর জেলার শ্রীবরদীতে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও মাদকসহ এক তরুণকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। ১০ নভেম্বর বৃহস্পতিবার রাতে শ্রীবরদী উপজেলার বালিজুরি সীমান্তবর্তী পাহাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জানা গেছে, ফারুক আহমেদ (৩৪) ঝিনাইগাতী উপজেলার ডাকাবর গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের পুত্র। তার নামে একাধিক মাদক মামলা রয়েছে এবং তিনি একজন চিহ্নিত মাদক কারবারি সাথে যুক্ত বলে জানা গেছে। ১১ নভেম্বর শুক্রবার সকালে র‌্যাব-১৪’র এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়। র‌্যাব জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শ্রীবরদী উপজেলার বালিজুড়ির পাহাড়ি এলাকায় র‌্যাবের একটি দল অভিযান চালায়। এসময় ফারুক আহমেদকে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে একটি দেশীয় তৈরি (ওয়ান শুটারগান) অস্ত্র, ১৩৪ বোতল বিদেশী মদ, ২৬৫ পিস ইয়াবা ট্যাবলেট, সিমসহ দুইটি মোবাইল ও নগদ চার হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিদেশী মদ ও ইয়াবার আনুমানিক মূল্য ১ লক্ষ ৪৬ হাজার ৫ শত টাকা। র‌্যাব-১৪ সিপিসি-১ জামালপুরের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিকউজ্জামান জানান, এ ঘটনায় শ্রীবরদী থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করাসহ ফারুককে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

Tag
আরও খবর