নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শেরপুর জেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

শেরপুর জেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। ১৭ অক্টোবর সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জেলার ৫টি উপজেলায় ৫টি ভোট কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ৭৪৩ জন। এ নির্বাচনে জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রশাসক এবং স্বতন্ত্র প্রার্থী মো. হুমায়ুন কবির রুমান মোটরসাইকেল প্রতীকে ৫৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট চন্দন কুমার পাল আনারস প্রতীকে ১৮৭ ভোট পেয়েছেন। এছাড়া অপর প্রার্থী মোহাম্মদ জাকারিয়া বিষু চশমা প্রতীকে পেয়েছেন ৫ ভোট। এদিকে জেলার সংরক্ষিত ২টি নারী সদস্যের মধ্যে ১নং ওয়ার্ডে (শেরপুর সদর ও শ্রীবরদী) বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন এ্যাডভোকেট ফারহানা পারভীন মুন্নি। ২নং ওয়ার্ডে (নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও নকলা) থেকে দোয়াত কলম প্রতীকে ১৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন উম্মে কুলসুম। এছাড়াও সাধারণ সদস্য পদে শেরপুর সদর উপজেলাতে বৈদ্যুতিক পাখা প্রতীকে মোহাম্মদ মোছা মিঞা ৭৪ ভোট, ঝিনাইগাতীতে হাতি প্রতীকে আবু তাহের ৫৮ ভোট, শ্রীবরদীতে তালা প্রতীকে মোহাম্মদ মাহমুদুল হাসান মুক্তা ১০১ ভোট, নালিতাবাড়ীতে হাতি প্রতীকে মো. হাফিজুর রহমান খোকন ৯৬ ভোট এবং নকলায় তালা প্রতীকে মো. সানোয়ার হোসেন ছানু ৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে শেরপুর জেলা পরিষদ নির্বাচনের ভোটগণনা শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাহেলা আক্তার এসব ফলাফল ঘোষনা করেন। এসময় পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম, শেরপুর স্থানীয় সরকার উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।


Tag
আরও খবর