নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শেরপুরে র‌্যাবের অভিযানে হেরোইনসহ এক মাদক কারবারি গ্রেফতার

র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের র‌্যাব সদস্যরা ১৩ অক্টোবর বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে শেরপুর জেলার সদর উপজেলার বলাইয়ের চর ইউনিয়নে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। মাদক কারবারি মোঃ আশাদুল ইসলাম (২০) জামালপুর জেলার সদর উপজেলার টেবিরচর গ্রামের মোঃ তাইজ উদ্দিনের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় র‌্যাব সদস্যরা বৃহস্পতিবার দুপুরে শেরপুর জেলার সদর উপজেলার বলাইয়ের চর ইউনিয়নের আমতলী চৌরাস্তা মোড়স্থ মোঃ গাজী মিয়ার চা-দোকানের সম্মুখ সড়কে এক মাদক বিরোধী অভিযান চালায়। এসময় মাদক কারবারি মোঃ আশাদুল ইসলামকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে ৬ গ্রাম হেরোইন উদ্ধার এবং সেই সাথে মাদক কারবারে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এব্যাপারে আশিক উজ্জামান সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক কারবারি মোঃ আশাদুল ইসলাম এক স্বীকারোক্তিতে জানায় সে জামালপুর ও শেরপুর জেলার বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল। এব্যাপারে র‌্যাব-১৪ এর পক্ষ থেকে শেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও খবর