নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ঝিনাইগাতীতে দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আসন্ন শারদীয় দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষে ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের সভাপতিত্বে¡ আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভূইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক আয়শা সিদ্দিকা রুপালী, পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপাল চন্দ্র সেন, আনসার ভিডিপি কর্মকর্তা আয়শা আক্তার, সাংবাদিক হারুন ও টিটু এবং বিজিবির কোম্পানী কমান্ডারসহ আরো অনেকেই। অন্যান্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন, ১৮টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। সভায় জানানো হয় এবছর ঝিনাইগাতী উপজেলায় ১৮টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পূজা মন্ডপে ৫০০ কেজি করে জি.আর চাল দেওয়া হবে। সেই সাথে উপজেলা চেয়ারম্যানের পক্ষ থেকে সিসি ক্যামেরার জন্য প্রতিটি পূজা মন্ডপে ১ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হবে বলে সভায় জানানো হয়েছে। 

Tag
আরও খবর