নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ঝিনাইগাতীতে অটোরিকশা চালক হত্যার ঘটনায় র‌্যাবের অভিযানে ২ জন গ্রেফতার

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা থেকে নিখোঁজের একদিন পর নালিতাবাড়ীর পাহাড়ের চূড়া থেকে ব্যাটারি চালিত অটোরিকশা চালক কিশোর মোঃ রফিক মিয়া (১৫) এর লাশ উদ্ধারের ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। গ্রেফতারকৃত আসামী শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সারিকালিনগর বালুরচর গ্রামের জনৈক সৈয়দুর রহমানের ছেলে মোঃ মোস্তফা (২৬) ও একই উপজেলার তালতলা দুধনই গ্রামের মৃত উমর আলী শেখের ছেলে মোঃ নুর ইসলাম (৩৮)। ২০ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে জামালপুর র‌্যাব-১৪ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান বলেন, শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গুরুচরণ দুধনই গ্রামের জনৈক মোঃ জহুরুল হকের ছেলে মোঃ রফিক মিয়া গত ১২ সেপ্টেম্বর অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরে ১৪ সেপ্টেম্বর পার্শ্ববর্তী নালিতাবাড়ী উপজেলার বারোমারী মিশন এলাকার  মধুটিলা ইকোপার্ক রাস্তার দক্ষিণ পূর্বে সমশ্চূড়া গ্রামের গলাচিপা পাহাড়ের একটি চূড়া থেকে মোঃ রফিক মিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশের পাশাপাশি ওই ঘটনায় ছায়া তদন্ত শুরু করে র‌্যাব-১৪। ছায়া তদন্তের এক পর্যায়ে ঝিনাইগাতীর সারিকালিনগর গ্রামের সৈয়দুর রহমানের ছেলে মোঃ মোস্তফাকে ১৯ সেপ্টেম্বর ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার সীডস্টোর থেকে আটক করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী, ঝিনাইগাতীর তালতলা দুধনই এলাকার মৃত উমর আলী শেখের ছেলে নূর  ইসলামকেও আটক করে র‌্যাব। তারা দু’জনেই হত্যাকান্ড ও অটোরিকশা ছিনতাইয়ের  সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এর আগে ছিনতাই হওয়া অটোরিকশাটি শেরপুর সদর উপজেলার বাজিতখিলার আব্দুল করিমের বাড়ি থেকে উদ্ধার করে সদর থানার পুলিশ। এ ব্যাপারে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান সত্যতা নিশ্চিত করে বলেন, ২০ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে তাদের নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর