নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

শ্যামনগর মুন্সিগঞ্জ ইউপিতে ব্যাতিক্রমধর্মী প্রবীণ মিলনোৎসব

শ্যামনগর মুন্সিগঞ্জ ইউপিতে প্রবীণ মিলনোৎসব।

 আমাদের বয়স হয়েছে। আমরা মনে করি সমাজে আমাদের কোন প্রয়োজন নাই। কিন্ত আজ ধারণাটা ভূল প্রমানিত হল। মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাদের শতাধিক প্রবীণ ব্যক্তিদের একত্রিত করে যে আয়োজন করেছেন এটি সত্যি প্রশংসনিয়। এসব কথা গুলি বলছিলেন বুধবার (২২ মার্চ) দিন ব্যাপী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদ চত্তরে ব্যতিক্রমধর্মী আয়োজন প্রবীণমিলনোৎসবে প্রবীণরা। তারা অনুষ্ঠানে কৈশোর, যৌবন ও বৃদ্ধ বয়সের বহু ঘটনা স্মৃতিচারণ করেন। এক পর্যায়ে স্মৃতিচারণ করতে করতে অনেকে কান্না , হাসি দুটিই সংমিশ্রণ করে কথা বলেন। চাকুরী থেকে অবসরপ্রাপ্ত ও চাকুরীজীবি নয় এমন প্রবীণরা এ উৎসবে হাজির হন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ স্মরণে মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের আয়োজনে এই প্রবীণ মিলনোৎসবের আয়োজন করা হয়। মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধার সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য শিল্পী রানী মৃধা। অতিথি হিসাবে বক্তব্য রাখেন  প্রধান শিক্ষক মোঃ আব্দুল করিম, প্রধান শিক্ষক আবুল কালাম মল্লিক, প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন, ইউপির সকল সদস্যবৃন্দ।  স্মৃতিচারণ করে প্রবীণদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষক ধনঞ্জয় মিস্ত্রী, এস এম আবু কওছার, জি এম মহিউদ্দিন, ইয়াকুব সরদার, ডাঃ ভূপেন্দ্র নাথ মন্ডল, পরিমল ঘরামি, বিষ্ণু পদ ঘরামি প্রমুখ।

মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদ সদস্য উৎপল জোয়ারদ্দার জানান প্রবীণদের জন্য সাবেক তিনটি ওয়ার্ডে তিনটি প্রবীণ কাব ঘর নির্মাণ করা হবে, যেখানে বসে প্রবীণরা গল্প করবেন, নিজেদের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। এছাড়া বর্তমান পরিষদ যতদিন থাকবেন সে সময়কাল পর্যন্ত প্রতিবছর এক বিশেষ দিনে প্রবীণদের নিয়ে উৎসব করবেন। প্রবীণরা এ উৎসবের জন্য চেয়ারম্যান অসীম মৃধা সহ ইউপির সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে সকল প্রবীণদের একটি লাঠি ও একটি তোয়ালে  প্রদান করা হয়।




আরও খবর