নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

আশাশুনির বাঁটরায় ৭ম আন্তঃজেলা রেপিড রেটিং দাবা টুর্নামেন্ট অনুষ্ঠিত



 আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বাঁটরায় “ইউনাইটেড চেস ক্লাব ৭ম আন্তঃজেলা রেপিড রেটিং দাবা টুর্নামেন্ট ২০২৬” অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ মার্চ) বাঁটরা সূর্য তরুণ যুব সংঘ এ টুর্নামেন্টের আয়োজন করে।
টুর্নামেন্টটি সুইস সিস্টেম পদ্ধতিতে অনুষ্ঠিত হয় এবং ১০ মিনিট সঙ্গে ৫ সেকেন্ড ইনক্রিমেন্ট টাইম কন্ট্রোলে মোট ৬ রাউন্ডে খেলা অনুষ্ঠিত হয়। বিকাল ৩টা ৩০ মিনিটে খেলা শুরু হয়ে রাত ৮টা ৩০ মিনিটে শেষ হয়।
টুর্নামেন্টে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কালিগঞ্জ উপজেলার সিনিয়র মৎস্য অফিসার ও ইউনাইটেড চেস ক্লাবের সভাপতি তৌকির আহমেদ। বাঁটরা সূর্য তরুণ যুব সংঘের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন আজগর গাইন মেম্বার, সমাজসেবক আব্দুর রাজ্জাক, ক্লাবের সহ সভাপতি দিপ্তীমান রয় (বাপ্পী) ও ফাহমিদ ফয়সাল, যুগ্ম সাধারণ সম্পাদক এফ এম ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক রিয়াদ মাহমুদ পেলে, আলাউল হক, সামাদ সরদার, মনিরুল ইসলাম, আবুজার গিফারী এবং মোঃ মিকাইল ইসলাম। টুর্নামেন্ট পরিচালনায় চীফ আরবিটার হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের জাতীয় দাবা বিচারক মোঃ আব্দুল্লাহ আল মামুন ও ডেপুটি আরবিটার ছিলেন জাতীয় দাবা বিচারক মোঃ রিপন হোসাইন।
প্রতিযোগিতায় চমৎকার নৈপুণ্য প্রদর্শনে ৫.৫ পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়ন হন আবু তাহের। ৫ পয়েন্ট নিয়ে গোলাম সারওয়ার মোহন দ্বিতীয় স্থান এবং সমান ৫ পয়েন্ট নিয়ে দিপ্তীমান রয় (বাপ্পী) তৃতীয় স্থান অর্জন করেন। এছাড়া কৃত্তিবাস সরকার চতুর্থ, মোঃ ইফতেখার হুসাইন পঞ্চম, মোঃ মোবারক হোসেন (লিটন) ষষ্ঠ, মোঃ জিয়াউর রহমান সপ্তম, মোঃ ইকবাল হোসেন অষ্টম, মোঃ জাহিদ হাসান নবম এবং প্রজিৎ রয় গাইন দশম স্থান অর্জন করেন। টুর্নামেন্ট শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।
Tag
আরও খবর