নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

শ্যামনগরের বুড়িগোয়ালিনী আশ্রয়ণ প্রকল্পে আন্তর্জাতিক নারী দিবস পালিত

শ্যামনগরের বুড়িগোয়ালিনী আশ্রয়ণ প্রকল্পে আন্তর্জাতিক নারী দিবস পালিত

 শ্যামনগর উপজেলা প্রতিনিধি  ঃ  সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী আশ্রয়ণ প্রকল্পে নাগরিক উদ্যোগের বাস্তবায়নে ও জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার বাস্তবায়ন সহযোগিতায়  আন্তর্জাতিক নারী দিবস  উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। 

 ৮ মার্চ (রবিবার) “সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষা এবং মৌলিক পরিষেবায় অভিগম্যতা বৃদ্ধিতে সহায়তা” প্রকল্পের আওতায় "আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার" প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফাউন্ডেশন ফর এ জাস্ট সোসাইটির অর্থায়নে এই কর্মসূচির আয়োজন করা হয়। 

 বর্ণাঢ্য র‍্যালি সড়ক প্রদক্ষিণ শেষে আশ্রয়ণ প্রকল্পের নারী, কিশোরী ও স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণে জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক অষ্টমী মালোর সভাপতিত্বে  ও নাগরিক উদ্যোগের প্রকল্প কর্মকর্তা চিরনজিত কুমার মালোর সঞ্চালনায়  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি সদস্য জি.এম. আব্দুর রউফ প্রমুখ।  

 আলোচনা সভায় বক্তারা আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়ন নিশ্চিত করতে সমাজের সকল স্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে। বিশেষ করে দলিত, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত নারীদের উন্নয়নে সচেতনতা বৃদ্ধি এবং সরকারি বিভিন্ন সেবায় তাদের অভিগম্যতা বাড়ানো জরুরি।

ছবি- শ্যামনগর আশ্রয়ন প্রকল্পে আন্তর্জাতিক নারী দিবস পালিত




Tag
আরও খবর