নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

তালায় নব নির্বাচিত সংসদ সদস্য ইজ্জত উল্লাহ'র সংবর্ধনা অনুষ্ঠিত

‎‎সাতক্ষীরার তালায় বেসরকারী উন্নয়ন সংস্থা উত্তরণ, সাস ও উন্নয়ন প্রচেষ্টার আয়োজনে পৃথক পৃথক ভাবে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ'কে সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

‎‎সোমবার (৯ মার্চ) সকালে উত্তরণ প্রধান কার্যালয়ের হলরুমে পরিচালক সহিদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য সংসদ সদস্য ও সংবর্ধিত অতিথি অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ।

‎‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হক।‎

বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ডাঃ আফতাব উদ্দীন, তালা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ ইদ্রিস আলী, উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু, তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম,  পাটকেলঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার ইয়াছিন আলী মোড়ল, উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম প্রমুখ।

‎অধ্যক্ষ ইজ্জত উল্লাহ (এমপি) বলেন, তালা কলারোয়া একটি অবহেলিত জনপদ। দীর্ঘদিন এই এলাকা উন্নয়ন বঞ্চিত। এই এলাকার উন্নয়ন করতে হলে সকলের সহযোগীতা প্রয়োজন। সরকারের পাশাপাশি বেসরকারী প্রতিষ্ঠান উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে। সরকারী, বেসরকারী প্রতিষ্ঠান সহ সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে সমন্বিত উদ্যোগে এই এলাকার উন্নয়ন করতে হবে। 

‎তিনি বলেন, আপনাদের যে কোনো ভালো কাজের সাথে আমি থাকতে চাই ও তালা কলারোয়ার উন্নয়নে আপনাদের সহযোগিতা চাই।

‎এরআগে বেসরকারী উন্নয়ন সংস্থা সাস ও উন্নয়ন প্রচেষ্টার নিজস্ব কার্যালয়ে অনুরূপ সংবর্ধনা প্রদান করা হয়েছে।

‎

‎

‎

‎

‎

Tag
আরও খবর