নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

উপকূলে জেলে বাওয়ালী মৌয়ালি ও মুন্ডা সম্প্রদায়ের অংশ গ্রহণে নারী দিবস পালিত

উপকূলে জেলে বাওয়ালী মৌয়ালি ও মুন্ডা সম্প্রদায়ের অংশ গ্রহণে  নারী দিবস পালিত

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা  প্রতিনিধি ঃ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উপকূলের নারীদের কণ্ঠ নীতিনির্ধারকদের কাছে পৌঁছে দিতে জেলে, বাওয়ালী, মৌয়ালি, মুন্ডা, দিনমজুর, কিশোর-কিশোরী ও ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের প্রতিনিধিদের অংশ গ্রহণে ব্যতিক্রমী আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রেরণা।

রবিবার(৮ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন মুন্সিগঞ্জ এলাকায় সংগঠনটি প্লান ইন্টারন্যাশনালের সহযোগিতায় বর্ণাঢ্য র‍্যালি শেষে গল্প তরীর সুন্দরবন মিউজিয়ামে আলোচনাসভার আয়োজন করে।

“আজকের পদক্ষেপ আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে জেলে, বাওয়ালী, মৌয়ালি, মুন্ডা, দিনমজুর, কিশোর-কিশোরী ও ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের প্রতিনিধিদের অংশ গ্রহণে বর্ণাঢ্য র‍্যালিতে নারীর অধিকার, সমতা, মর্যাদা ও বাল্যবিবাহ প্রতিরোধের বার্তাবাহী পোস্টার, ফেস্টুন ও প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। 

উপকূলের নারীরা প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগ, দারিদ্র্য ও সামাজিক বৈষম্যের সঙ্গে লড়াই করে চলেছেন। কিন্তু তাদের সেই সংগ্রামের কথা অনেক সময়ই নীতিনির্ধারণী পর্যায়ে পৌঁছায় না।  নারী দিবসে সেই বাস্তবতা তুলে ধরতেই আয়োজন করা হয় ভিন্নধর্মী মুন্ডা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সংস্কৃতি, স্থানীয় কমিউনিটি ও যুব সংগঠন সিওইডির উদ্যোগে  রাউন্ডটেবিল আলোচনাসভা।

আলোচনায় নারীদের জীবিকা, সামাজিক নিরাপত্তা, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন ও সমঅধিকার নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে উঠে আসে। বক্তারা বলেন, কেবল দিবস উদযাপন নয় উপকূলের নারীদের কণ্ঠ নীতিনির্ধারণী পর্যায়ে পৌঁছানো এবং তাদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।প্রেরণার নির্বাহী পরিচালক শম্পা গোস্বামীর সভাপতিত্বে  আলোচনাসভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম,ইউপি সদস্য নীপা চক্রবর্তী,মরমীর নির্বাহীর পরিচালক প্রতিমা রানী মিস্ত্রী প্রমুখ।

ছবি- সুন্দরবন সংলগ্ন মুন্সিগঞ্জ আন্তর্জাতিক নারী দিবসের র‍্যালি   ।



Tag
আরও খবর