নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

শ্যামনগরে খাল পুনঃখনন উদ্বোধন

শ্যামনগরে  খাল পুনঃখনন উদ্বোধন

রনজিৎ বর্মন শ্যামনগর(উপজেলা) প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সেচ বিভাগের বাস্তবায়নে উপজেলার হেতালখালী ও পাশের্^খালী খাল  বুধবার (৪ মার্চ) সকালে পুনঃ খনন উদ্বোধন করা হয়েছে। খাল দুটি পুনঃখনন করা হলে মুন্সিগঞ্জ ও রমজাননগর ইউনিয়নের প্রায় ৩শত বিঘা জমি  শুকনা মৌসুমে কৃষি ফসল চাষের আওতায় আসবে বলে জানান উপজেলা কৃষি অফিসার। 

উপজেলা প্রশাসন ডিএই শ্যামনগরের সহযোগিতায় ২.৫ কিলোমিটার খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ী সাতক্ষীরার উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম। 

উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ওয়ালিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, বিএডিসির সহকারী প্রকৌশলী ইবনেসিনা, রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন, মুন্সিগঞ্জ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম। 

এ সময় অন্যান্যদের মধ্যে উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, ইউপি সদস্যবৃন্দ, কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন। খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার সেচ ব্যবস্থপনা উন্নয়ন প্রকল্পের আওতায় হেতালখালী ও পাশে^খালী খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করা হয়। জানা যায়  দু সপ্তাহের মধ্যে এ পুনঃখনন কার্যক্রম শেষ করা হবে।

ছবি- শ্যামনগরে খাল পুনঃখনন উদ্বোধন করছেন অতিথিবৃন্দ।



Tag
আরও খবর