নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

শপথ গ্রহণ শেষে শ্যামনগরে এমপি গাজী নজরুলকে সংবর্ধনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে শপথ গ্রহণ শেষে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের তিনবারের নির্বাচিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম-এর শ্যামনগরে আগমন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকাল তিনটায় শ্যামনগর বাসস্ট্যান্ডে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা  জামায়াতে ইসলামী। শ্যামনগর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফার সঞ্চালনায় এবং উপজেলা আমীর মাওলানা আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবনির্বাচিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক উপজেলা আমীর মাওলানা আব্দুল মজিদ, জেলা জামায়াত নেতা অধ্যাপক আব্দুল জলিল, উপজেলা নায়েবে আমীর মাওলানা মইনুদ্দিন মাহমুদ, সাবেক অধ্যক্ষ মাওলানা এইউএম গোলাম বারী, উপজেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আব্দুল হামিদ, সাইদী হাসান বুলবুলসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।


প্রধান অতিথির বক্তব্যে গাজী নজরুল ইসলাম এমপি বলেন, শ্যামনগরের জনগণ তাকে বারবার নির্বাচিত করে যে আস্থা ও ভালোবাসা দেখিয়েছেন তা তিনি দায়িত্ব ও আমানত হিসেবে গ্রহণ করেছেন। তিনি বলেন, আমি দল-মত নির্বিশেষে শ্যামনগরের সকল মানুষের প্রতিনিধি। উপকূলীয় এই জনপদের টেকসই উন্নয়ন, বেড়িবাঁধ সংস্কার, নদীভাঙন রোধ, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে।


তিনি আরও বলেন, শ্যামনগর একটি দুর্যোগপ্রবণ এলাকা হওয়ায় ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস মোকাবিলায় স্থায়ী ও কার্যকর পরিকল্পনা গ্রহণ করা জরুরি। এ জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ করার আশ্বাস দেন তিনি। পাশাপাশি সন্ত্রাস, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দেন।
এ সময় বিভিন্ন ইউনিয়ন, পেশাজীবী সংগঠন, শ্রমিক প্রতিনিধি ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

ছবি- শ্যামনগরে আগমন উপলক্ষে সংবর্ধনা সভায় বক্তব্য রাখছেন  সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম

Tag
আরও খবর